রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

‘আরআরআর টু’ ছবির গল্প নিয়ে কাজ চলছে: রাজামৌলি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৮১ Time View

বিনোদন ডেস্ক : ‘বাহুবলী’ ছবির সাফল্যের পর ‘আরআরআর’ পরিচালনা করেও বাজিমাত করেছেন এসএস রাজামৌলি। এবার ‘আরআরআর টু’ নিয়েও পরিকল্পনা সাজাচ্ছেন। রাজামৌলি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে বাবা বি বিজয়েন্দ্র প্রসাদের সঙ্গে ছবির গল্প নিয়ে কাজ করছেন রাজামৌলি।

রাজামৌলি বলেছেন, ‘আমার সব ছবির গল্প লিখেছেন বাবা। আরআরআর টু ছবির গল্প নিয়ে বাবার সঙ্গে কথা হয়েছে। তিনি ছবির গল্প নিয়ে কাজ করছেন’।

‘আরআরআর’ ছবিটির মূল দুটি চরিত্রে কাজ করেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রাম চরন ও জুনিয়র এনটিআর। পার্শ্বচরিত্রে আরও অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় তারকা আলিয়া ভাট ও অজয় দেবগণ।

‘আরআরআর’ ছবিটি বিশ্বব্যাপী ১১০০ কোটির বেশি রুপি আয় করেছে। সম্প্রতি জাপানেও ছবিটি মুক্তি পেয়েছে। জাপানে সর্বাধিক আয়কারী ভারতীয় ছবির তালিকায় এখন তৃতীয় স্থানে আছে ‘আরআরআর’।

কিউএনবি/অনিমা/১৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit