মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারত গেলেন বিজিবির ১৫ সদস্য

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৩৬ Time View

ডেস্ক নিউজ : বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের তিন দিনের সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবির ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল ভারতে গিয়েছে। রোববার সকালে বেনাপোল চেকপোস্ট হয়ে তারা ভারতে যান। রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নওরোজ এহসানের নেতৃত্বে বিজিবির ১৫ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সেক্রেটারি নুসরাত জাহানসহ ১৪ বিজিবির কর্মকর্তা। 

প্রতিনিধিদলটি বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌঁছলে ভারতের বিএসএফের কলকাতা সেক্টর কমান্ডার রাজেস কুমার তাদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে বিজিবির প্রতিনিধিদলকে গার্ড অফ অনার দেয়। 

কলকাতায় বিজিবি-বিএসএফের সীমান্ত সমন্বয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসএফের আইজিপি অতুল ফুলজেলে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, ভারতের কলকাতায় ১৩ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হবে। ১৬ নভেম্বর আলোচনা শেষে প্রতিনিধিদলটি বেনাপোল চেকপোস্ট সীমান্ত দিয়ে দেশে ফিরে আসবে।

বৈঠকে সীমান্ত পথে অবৈধ অস্ত্র, অনুপ্রবেশ, চোরাচালান, মাদক, নারী-শিশু পাচার প্রতিরোধসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হবে বলে তিনি জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit