শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

প্যারিস বিমানবন্দরকেই ‌‘ঘর’ বানিয়ে ১৮ বছর পার করা সেই ইরানির মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : কূটনৈতিক জটিলতায় প্যারিসের চার্লস ডি গল বিমানবন্দরকেই নিজের বাড়ি বানিয়ে ১৮ বছর (১৯৮৮-২০০৬) বাস করতে হয়েছে ইরানের মেহরান করিমি নাসেরিকে। সেই বিমানবন্দরেই মৃত্যু হয়েছে তার।

ইরানের খুজিস্তান প্রদেশে ১৯৪৫ সালে মেহরানের জন্ম। মাকে খুঁজতে ইউরোপে পাড়ি জমিয়েছিলেন। বেলজিয়ামে কয়েক বছর ছিলেন। প্রয়োজনীয় নথিপত্র না থাকায় যুক্তরাজ্য, নেদারল্যান্ড, জার্মানিসহ কয়েকটি দেশ থেকে বহিষ্কার হয়েছেন। এর তিনি ফ্রান্সে যান এবং সেখানে বিমানবন্দরে টার্মিনালে থাকা শুরু করেন। ১৯৯৯ সালে মেহরান করিমি নাসেরি ফ্রান্সে থাকার অনুমতি পেয়েছিলেন। বসবাসের অনুমতি পেয়েও নিজের ইচ্ছেতে ২০০৬ পর্যন্ত বিমানবন্দরেই ছিলেন। বিমানবন্দরে নোটবুকে নিজের জীবনকাহিনী লিখে, বই ও সংবাদপত্র পড়ে সময় কাটতো তার। নিজেকে পরিচয় দিতেন ‘স্যার আলফ্রেড’ হিসেবে।

২০০৬ সালে অসুস্থ হয়ে পড়ার পর বিমানবন্দর থেকে মেহরান করিমি নাসেরিকে হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে তিনি হোস্টেলে থাকতেন। কয়েক সপ্তাহ আগে তিনি আবারও বিমানবন্দরে থাকা শুরু করেন। শেষ পর্যন্ত সেই বিমানবন্দরেই মৃত্যু হয়েছে মেহরান করিমি নাসেরির।

মেহরান করিমি নাসেরির জীবনকাহিনীতে অনুপ্রাণিত হয়ে ২০০৪ সালে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন হলিউডের প্রভাবশালী প্রযোজন স্টিভেন স্পিলবার্গ। ব্লকবাস্টার হওয়ার সেই ছবির নাম ‘দ্য টার্মিনাল’।  ছবিটিতে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা টম হ্যাংকস। ছবি নির্মিত হওয়ার পর বহু মানুষ মেহরান করিমি নাসেরিকে এক নজর দেখতে প্যারিস বিমানবন্দরে ভিড় জমাতেন। তখন একদিনে ৬টি সাক্ষাৎকারও দিতে হয়েছে তাকে। 

সূত্র : বিবিসি

কিউএনবি/অনিমা/১৩.১১.২০২২/সকাল ১১.৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit