রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

মা হলেন বিপাশা বসু

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১১২ Time View

বিনোদন ডেস্ক : কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী বিপাশা বসু। শনিবার (১২ নভেম্বর) এ সুখবর দিয়েছেন অভিনেত্রী।  

অভিনেতা করণ সিংহ গ্রোভারের সঙ্গে বিয়ের ছয় বছরের মাথায় মা হলেন বিপাশা। এর আগে মা হয়েছেন বলিউডের আরেক অভিনেত্রী আলিয়া ভাট। তাদের পর এবার সুখবর দিলেন বিপাশা-করণ জুটি।

এর আগে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই প্রকাশ করেছিলেন বিপাশা। ইনস্টাগ্রামে বিপাশার প্রকাশ করা ছবিতে দেখা গেছে, অনাগত সন্তানকে পরম যত্নে দুই হাত দিয়ে আগলে রেখেছেন তিনি। ঢিলেঢালা সাদা শার্টে তার চেহারায় মাতৃত্বের আভা। বিপাশার সঙ্গে লেন্সবন্দি হয়েছিলেন স্বামী করণ সিং গ্রোভার। কখনো তিনি স্ত্রীর বেবি বাম্প ছুঁয়ে রয়েছেন, কখনো আবার চুমু এঁকে দিচ্ছেন সেখানে।

ছবি দিয়ে বিপাশা লিখেছিলেন, ‘একটা নতুন সময়, একটা নতুন অধ্যায়। এক নতুন আলো আমাদের জীবনে নতুন রং যোগ করল। আমাদের যেন আরো একটু পূর্ণতা দিল। আমরা স্বতন্ত্রভাবে নিজেদের জীবন শুরু করেছিলাম। তারপর একে অপরকে খুঁজে পাই। তখন দুজন মিলে জীবন সাজিয়েছি। কিন্তু শুধু দুজনের জন্য এত ভালোবাসা, বিষয়টা একটু অন্যায় হয়ে যাচ্ছে। তাই খুব শীঘ্রই আমরা দুই থেকে তিন হব।

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit