শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

ফরিদপুরে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১১১ Time View

ডেস্কনিউজঃ বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যবৃদ্ধি, আওয়ামী পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুরে বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যদিয়ে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। দলটির কেন্দ্রীয় নেতারা মঞ্চে উপস্থিত হয়েছেন। সমাবেশের প্রধান অতিথি ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত হয়েছেন। এখন বক্তব্য রাখছেন জেলার ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এদিকে বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে গতকাল থেকেই কার্যত সারা দেশ থেকে বিচ্ছিন্ন ফরিদপুর। ধর্মঘটের কারণে ফরিদপুরের ওপর দিয়ে বরিশালগামী পাঁচ জেলার বাসও চলাচল করেনি। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, বিএনপির বড় জমায়েত ঠেকাতে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়িতে তল্লাশিও করা হচ্ছে। ফরিদপুর শহরের মোড়ে মোড়ে পহারায় বসেছে পুলিশ। করা হচ্ছে তল্লাশিও।

ঢুকতে দেয়া হচ্ছে না কোনো গাড়ি। বাধা-বিপত্তির পরও সমাবেশে বিএনপি নেতাকর্মীদের ঢলে নেমেছে। সমাবেশস্থল থেকে কয়েক কিলোমিটারজুড়ে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।

কিউএনবি/বিপুল/১২.১১.২০২২/বিকাল ৩.১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit