সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা এইচএসসি পরীক্ষা জুনে, জানা গেল শুরুর সম্ভাব্য তারিখ এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতি ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলেও রিজার্ভ ও আমদানি নিয়ে উদ্বেগ নেই: গভর্নর রেকর্ড দাম পাওয়া গ্রিনকে বোলিং করতে দিচ্ছে না অস্ট্রেলিয়া, ক্ষুব্ধ কেকেআর সরকারি খরচে ৪ লাখ ৬০ হাজার মামলায় আইনি সহায়তা পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ ফুটসাল মাঠ চাইলেন সাবিনা, প্রধানমন্ত্রী বললেন, ‘অলমোস্ট ডান’ স্ত্রীসহ বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নানের আয়কর নথি জব্দ

অস্কারজয়ী নির্মাতাকে ৭৫ লাখ ডলার পরিশোধের নির্দেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অস্কারজয়ী নির্মাতা পল হ্যাগিসকে ৭৫ লাখ ডলার পরিশোধের নির্দেশ দিয়েছেন বিচারক। পলের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন। সেই নারী এই অর্থ পাবেন। 

সেরা ছবির ক্যাটাগরিতে অস্কারজয়ী ছবি ‌‘মিলিয়ন ডলার বেবি’ ও ‘ক্র্যাশ’ ছবির চিত্রনাট্য লেখার জন্য পরিচিত পল হ্যাগিস। তার বিরুদ্ধে অভিযোগকারী হালে ব্রিস্ট পেশায় প্রকাশক। চলচ্চিত্রের প্রদর্শনী নিয়ে কাজ করার সময় পল হ্যাগিসের সঙ্গে পরিচয় হয় তার।

দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৩ সালের জানুয়ারিতে প্রদর্শনী পার্টি শেষে ওই নারীকে বাসায় পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন পল। হালে ব্রিস্টকে নিজের নিয়ইয়র্কের বাসায় আসারও আমন্ত্রণ জানান। এক পর্যায়ে পল হ্যাগিস তাকে ধর্ষণ করেন। 

২০১৭ সালে পলের বিরুদ্ধে মামলা করেন হালে ব্রিস্ট। হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভে ওয়েনস্টিনের বিরুদ্ধে ধর্ষণ, যৌন হয়রানিসহ বহু অভিযোগ উঠেছিল। হলিউডে শুরু হয়েছিল যৌন নিপীড়নবিরোধী ‘মি টু’ আন্দোলন। তখন নারীদের পক্ষ নিয়ে কথা বলেছিলেন পল হ্যাগিস। তারপরই তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেন হালে ব্রিস্ট। তিনি বলেন, তার মতো একটা অসাধু লোক দুনিয়ার সামনে নারীর অধিকার নিয়ে কথা বলছিল বিষয়টি আমি মেনে নিতে পারিনি।

সূত্র : দ্য গার্ডিয়ান

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit