রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

পরীমনি-রাজ-মিম ইস্যুতে যা বললেন জায়েদ খান

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৩৭ Time View

বিনোদন ডেস্ক : স্বামী অভিনেতা শরিফুল রাজকে নিয়ে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে ঢাকাই ছবির আরেক অভিনেত্রী পরীমনির।

দুই নায়িকার পাল্টাপাল্টি স্ট্যাটাসে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। 

পরীমনির দাবি, রাজ-মিমের ‘অতি মাখামাখি’ তার সংসারের সুখ কেড়ে নিয়েছে।  এদিকে নির্মাতা রায়হান রাফিকেও দালাল বলেও মন্তব্য করেন এই চিত্রনায়িকা। 

বিষয়টি নিয়ে প্রথমে চুপ থাকলেও পরে নাম প্রকাশ না করে মুখ খোলেন মিম।

দুই নায়িকার মধ্যকার দ্বন্দ্বের বিষয়টি যখন প্রকাশ্যে তখন এ নিয়ে মন্তব্য করলেন চিত্রনায়ক সম্পাদক জায়েদ খান।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদকের মতে, তারকাদের ব্যক্তিগত বিষয় শিল্পীদের এভাবে প্রকাশ্যে আনা ঠিক নয়।

শুক্রবার রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদিন মিলনায়তনে গ্রেটার ময়মনসিংহ এসএসসি ৯২ ব্যাচ আয়োজিত নবান্ন উৎসবে পারফর্ম করতে এসে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে কথা বলেন জায়েদ খান।

জায়েদ খান বলেন, তাদের (পরীমনি, রাজ ও মিম) মধ্যে যা ঘটছে ভেতরে বেডরুম বা ড্রয়িংরুমেই শেষ করে দেওয়া উচিত।  শিল্পীদের ব্যক্তিজীবন থাকবেই। কিন্তু সেটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মানুষকে জানানোর পক্ষপাতি আমি না। আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু আমি কখনো ফেসবুকে লাইভে এসে তা বলিনি। কারণ এটা মানুষ হাসানো ছাড়া আর কোনো সমাধান দিতে পারবে না। শিল্পীদের নিজেদের যে ব্যক্তিগত সমস্যা সেটা আলোচনার মাধ্যমে বেডরুমেই শেষ করে করে দেওয়া উচিত। 

মিম ও পরীমনির উদ্দেশে জায়েদ বলেন, তোমাদের এ বিষয়গুলো যেন নিজেদের মধ্যে এবং ঘরের মধ্যেই শেষ হয়ে যায়। এটা নিয়ে যেন বাইরে আর কিছু না আসে। নাহলে শিল্পীদের সম্মান কমবে, বাড়বে না।

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit