রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

নওগাঁর রাণীনগরে ৫ চোর সদস্য গ্রেফতার, চোরাই মালামাল উদ্ধার

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১৩৩ Time View

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে আন্তঃজেলা চোর চক্রের ৫ সক্রিয় সদস্য গ্রেফতার সহ চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, চুরি যাওয়া মোটরসাইকেল, ১৪টি মোবাইল ফোন ও একটি কাটারসহ প্রায় ৫ লাখ টাকার মূল্যের চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে জেলার রাণীনগর থানা প্রাঙ্গনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্যগুলো জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান। এসময় তিনি জানান, গত ১৫ সেপ্টেম্বর উপজেলার বাহাদুরপুর গ্রামের তাছের আলী সরদারের ছেলে হাসিবুল হাসানের কাঠালতলী নামক স্থানে অবস্থিত মোবাইলের দোকানের তালা খুলে কেচি গেট ও সাটারের তালা কেটে দূধর্ষ চুরি সংঘঠিত হয়।

এসময় চোরেরা বিভিন্ন ব্যান্ডের ৪৭টি মোবাইল চুরি করে নিয়ে যায়। পরের দিন হাসিবুল ইসলাম বাদী হয়ে রাণীনগর থানায় দোকার চুরির একটি মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে জেলা পুলিশ ও ডিবি পুলিশের একটি দল গত কয়েকদিন জেলার বিভিন্ন উপজেলায় গোপনে অভিযান চালিয়ে এই সক্রিয় সদস্যদের ও চুরি করা মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলো চোর চক্রের প্রধান জেলার মান্দা উপজেলার আবিদ্যপাড়া গ্রামের নাছির উদ্দিন প্রামাণিকের ছেলে সান্টু (২৩), একই উপজেলার পারশিমলা গ্রামের ইউনুস আলীর ছেলে সাকিবুর রহমান রনি ওরফে ময়নুল (২৫), পশ্চিম দূর্গাপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে আখতার হোসেন ওরফে আপু (৩৮), আত্রাই উপজেলার চকশিমলা গ্রামের মফিজ সরদার ওরফে উদার ছেলে মামুনুর রশিদ মামুন ওরফে মন্টু (৩২) ও একই উপজেলার হাট কালুপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩২)।

গ্রেফতারকৃতদের শুক্রবার বিকেলে ৭দিনের রিমান্ড আবেদন পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান গাজিউর রহমান। রানীনগর থানার অফিসার ইনর্চাজ মোঃ আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারকৃতরা একাধিক মামলার আসামী। গ্রেফতারকৃত আসামীদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমানন্ডের আবেদন করা হবে তিনি জানান।

কিউএনবি/অনিমা/১১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit