রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

১২৯৯ কোটি টাকার সার কিনবে সরকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : কাতার, বেলগ্রেট ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে এক লাখ ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া ও এমওপি সার কিনবে সরকার। এতে খরচ হবে এক হাজার ২৯৯ কোটি ৪৭ লাখ ১৫ হাজার ৭৫৮ টাকা। বৃহস্পতিবার ভার্চুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৩তম সভায় এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে সভায় অনুমোদন পাওয়া প্রস্তাবগুলোর বিস্তারিত সাংবাদিকদের কাছে তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি জনান, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনাজাত থেকে ১০ম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ২০১ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৯২১ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৮ম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১৯১ কোটি ৩ লাখ ১১ হাজার ৮৩৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

অতিরিক্ত সচিব জানান, আজকের সভায় কৃষি মন্ত্রণালয়ের সার কেনার একটি প্রস্তাব টেবিলে উত্থাপিত হলে সেটির অনুমোদন দেওয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের জন্য বেলগ্রেট থেকে এক লাখ মেট্রিকটন এমওপি সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট খরচ হবে ৯০৬ কোটি ৬৯ লাখ ১৮ হাজার টাকা। প্রতি টনের দাম পড়বে ৮৫৪ মার্কিন ডলার।

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit