রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

দীপিকাকে ভালোবাসার যে বার্তা দিলেন রণবীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৯৩ Time View

বিনোদন ডেস্ক : বলিউডে বহুল আলোচিত জুটি দীপিকা-রণবীর। সাত বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ে করেছেন তারা।বিয়ের তিন বছরের মাথায় সম্প্রতি বলিউডের এ তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়েছে। 

এই গুঞ্জন শুনে দুজনই বিব্রত হচ্ছিলেন বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়।

এর সঙ্গেই সংবাদমাধ্যমটি স্ত্রী দীপিকার আন্তর্জাতিক জুয়েলারি ব্র্যান্ড কার্টিয়ারর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায় খবরে রণবীরের উচ্ছ্বাসের খবর জানায়।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের একটি ভিডিও পোস্ট করেছিলেন দীপিকা পাডুকোন। সেখানে দেখা যাচ্ছে— দীপিকার মুখে একফালি রোদ এসে পড়ছে। তার পরেই পর্দায় ফুট উঠছে একখানা লেখা— এবার পূর্ব দিকে তাকানোর সময় এসেছে। 

দীপিকার এ ভিডিওতে যত না নজর কেড়েছে, তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় হয়েছে ভিডিওর নিচে লেখা একটি মন্তব্য।যাকে আবদার বলাই ভালো।

তবে আবদারটি করছেন দীপিকার স্বামী রণবীর সিং।তিনি ভিডিওর বক্তব্যের সঙ্গে মিলিয়ে নিচে লিখেছেন, এবার আমার একটা চুমু খাওয়ার সময় এসেছে।

দীপিকা অবশ্য এই আবদারের কোনো জবাব দেননি। যেমন ভিডিওর ব্যাপারেও বিশেষ কোনো ব্যাখ্যা দেননি অভিনেত্রী। শুধু বিবরণে লিখেছেন— স্টে টিউনড। যা দেখে রীতিমতো কৌতূহল জন্ম নিয়েছে অনুরাগীদের মনে।

কেউ জানতে চেয়েছেন, পূর্ব দিকে তাকাতে বলছ কেন? এটি কি তোমার নতুন ছবির নাম? আবার কেউ বলেছেন, দীপিকা হয়তো কোনো পোশাক-আশাকের ব্র্যান্ড খুলতে চলেছেন। তবে এসব মন্তব্যের মধ্যে রণবীরের মন্তব্য নিয়ে অন্য ধারণা শুরু হয়েছে অনুরাগীদের মনে।

দীপিকার প্রতি ভালোবাসার কথা বরাবর বলে এসেছেন রণবীর। তবে ভক্তদের প্রশ্ন—জনসমক্ষে স্ত্রীর কাছ থেকে সোহাগ নিতে হবে কি? যদিও ভক্তদের একাংশ মনে করছেন, ভালোবাসলে এভাবেই বলা উচিত।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

কিউএনবি/অনিমা/১০.১১.২০২২/দুপুর ২.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit