রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

সরকার ও শেখ হাসিনার প্রশংসায় জাপানের বিদায়ি রাষ্ট্রদূত

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের বিদায়ি রাষ্ট্রদূত ইতো নাওকি। আজ বুধবার সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিসকক্ষে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে বলপূর্বক ব্যস্তুচ্যুত রোহিঙ্গাদের বিষয়ে আলোচনা হয়। ব্যস্তুচ্যুত এ সকল মিয়ানমার নাগরিকের সহায়তা দানে বাংলাদেশ সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রীর মানবীয় পদক্ষেপের প্রশংসা করেন রাষ্ট্রদূত।

কক্সবাজারের ক্যাম্পসমূহে এ সকল নাগরিকের আহার, সুপেয় পানি, চিকিৎসা, শিক্ষা, পয়োনিষ্কাশন বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপ ও ব্যবস্থাপনার প্রশংসা করেন তিনি। রোহিঙ্গা সমস্যাসহ যেকোনো দুর্যোগে জাপান সরকার বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন রাষ্ট্রদূত।

এ ছাড়া ঘূর্ণিঝড় সিত্রাং এবং সিলেট বিভাগসহ সারা দেশে সার্বিক বন্যা পরিস্থিতি, উদ্ধার কার্যক্রম এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের নিকট শুকনা ও রান্না করা খাদ্যসামগ্রী সরবরাহ বিষয়ে আলোচনায় রাষ্ট্রদূত সরকারের প্রশংসা করেন।

প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সারা দেশে ৪১৯টি ইউনিয়নে আনুমানিক ১০ হাজার ঘরবাড়ি এবং ছয় হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় সাত হাজার আশ্রয়কেন্দ্রে ১০ লাখ মানুষকে নিয়ে আসা হয়েছিল। ঘূর্ণিঝড় শেষে মধ্যরাত থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করে এবং সকালের মধ্যে সবাই আশ্রয়কেন্দ্র ত্যাগ করে।

তিনি বলেন, বাংলাদেশকে দুর্যোগ সহনীয় করতে আরো অধিকসংখ্যক ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান উপস্থিত ছিলেন।  

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit