রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল ও লুটপাটের অভিযোগ গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু নরসিংদীতে হাসপাতাল সিলগালা ও জরিমানা এখন নিজেকে অনেকটা বাঘিনীর মতো মনে হয়: কিয়ারা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে ‘চোখের বদলে চোখ’ নয়, আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের ইসলামাবাদে ‘কূটনৈতিক আলোচনায়’ বসবেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের নেতারা শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে: কৃতি শ্যানন

জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গুর বিস্তার দেখা যাচ্ছে : মেয়র তাপস

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : পোস্তগোলা জাতীয় মহাশ্মশানের উন্নয়নকাজের উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার সকালে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে পোস্তগোলা জাতীয় মহাশ্মশান উন্নয়নকাজের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মেয়র গণমাধ্যমের সাথে মতবিনিময় করেন।

এ সময় ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আজ দীর্ঘ প্রতীক্ষিত আমাদের পোস্তগোলা জাতীয় মহাশ্মশান উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। এক কোটি ৯ লাখ টাকা ব্যয়ে এখানে শৌচাগার, নতুন করে গ্যাস চুল্লিসহ আমরা আধুনিক শ্মশানের ব্যবস্থা করছি। ’তিনি আরো বলেন, ‘সকল রকম সুযোগ-সুবিধা নিশ্চিত করে, চাহিদা নিরূপণ করে আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি। আশা করছি দ্রুত এ কাজটা সম্পন্ন হবে। নির্মাণের সময় যাতে করে বিকল্প ব্যবস্থায় শ্মশানের কার্যক্রম পরিচালনা করা যায়, সেটাও আমরা নিশ্চিত করব। এ ছাড়াও এখানে যারা থাকেন আমরা তাদেরও বসবাসের জন্য একটি ব্যবস্থা করব। ’

এ সময় দখল উচ্ছেদে চলমান কার্যক্রম নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার তাপস বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন মার্কেটে বিভিন্ন চক্র বিভিন্ন সময় কাগজ বানিয়ে অবৈধভাবে দোকান নিয়েছে, দখল করেছে এবং তারা তাদের মতো করে এখানে নানা রকম অবকাঠামো নির্মাণ করেছে। এতে যারা প্রকৃত দোকানদার বা ব্যবসায়ী তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সিটি করপোরেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। ’

‘দায়িত্ব নেওয়ার পর থেকে সকল অবৈধ দখলদার, অবৈধ দোকানদার উচ্ছেদে আমরা কার্যক্রম নিয়েছি’ উল্লেখ করে তিনি বলেন, ‘তারই ফলশ্রুতিতে নীলক্ষেতে অবৈধভাবে দীর্ঘদিনের দখলকৃত এক শর ওপরে অবৈধ দোকান আমরা উচ্ছেদ করছি। তবে কেউ যদি প্রকৃত দোকানদার থাকেন তাহলে তাদের জন্য আমরা অবশ্যই বিকল্প দোকানের ব্যবস্থা করে দেব। ’

মেয়র তাপস বলেন, ‘প্রকৃত ব্যবসায়ী, প্রকৃত দোকানদারদের কাছে আমরা অবশ্যই দায়বদ্ধ। তাদের জন্য বিকল্প ব্যবস্থা করব। তবে অবৈধভাবে যারা ছলচাতুরী করে বিভিন্নভাবে সিটি করপোরেশনের জমি, দোকান দখলে নিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। ’

ডেঙ্গু নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে এবার বর্ষা মৌসুম বর্ধিত হয়েছে। আমরা লক্ষ করেছি যে সেপ্টেম্বরের পর থেকেই হঠাৎ করে বিভিন্ন মাত্রায় এবং থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার কারণে ডেঙ্গুর প্রাদুর্ভাব বা ডেঙ্গু রোগের বিস্তার দেখা যাচ্ছে। ’

‘বিশেষজ্ঞদের অভিমত অনুযায়ী আমরা দেখেছি, সেপ্টেম্বরের পর থেকে ডেঙ্গু রোগের বিস্তার কমে আসে’ উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু এবার আমরা দেখছি তার উল্টো হয়েছে। আমরা সেপ্টেম্বর পর্যন্ত এটাকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হলেও অক্টোবর থেকে সেটা বৃদ্ধি পেয়েছে। এটা জলবায়ু পরিবর্তনের কারণেই হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। ’

মেয়র বলেন, ‘আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আপনারা যদি তথ্য নিয়ে দেখেন, গতকাল পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে মাত্র ৪৮ জন রোগী শনাক্ত হয়েছে। ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় আমরা এখনো ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। ’

এ সময় ডেঙ্গু রোগে শিশু মৃত্যুর হার কমাতে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলকে আরো বেশি সোচ্চার হওয়ার আহ্বান জানান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মতবিনিময়ের সময় অন্যদের মধ্যে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাফর আহমেদসহ আরো অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit