রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

বিমানবন্দরে মুরগির পেটে পিস্তল নিয়ে ধরা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৪৯ Time View

আন্তর্জাতিক ডেসক্ : যুক্তরাষ্ট্রে মুরগির পেটের ভেতর পিস্তল বহন করার অভিযোগে এক বিমানযাত্রীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফ্লোরিডা লওডারডেল-হলিউড বিমানবন্দরে এ ঘটনা ঘটে।  

ভ্রমণকারীর ওই অস্ত্র, যেটি মুরগির ভেতরে গুজে রাখা এবং কাগজ দিয়ে মোড়ানো ছিল, সেটি বোর্ডিংয়ের আগেই শনাক্ত হয়।

টিএসএ কর্মকর্তারা ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে রসিকতা করে বলেছেন, পাচারের এই পুরো পরিকল্পনাটি ‘এমনকি আধা-সেদ্ধও ছিল না’।

যে যাত্রীর লাগেজে এই অস্ত্র পাওয়া গেছে, তাকে তিরস্কার করেছেন সংস্থার কর্মকর্তারা। তার নাম পরিচয় ও ছবি অবশ্য প্রকাশ করা হয়নি।

টিএসএর ইনস্টাগ্রাম পোস্টে বিমানবন্দরের একটি স্ক্রিনিং এলাকায় মুরগিটিকে কর্মকর্তাদের পরীক্ষা নিরীক্ষা করা এবং পরে মুরগিটির ভেতর থেকে পিস্তল বের করার ছবি দেওয়া হয়েছে।

তবে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বর মুরগির ভেতর পিস্তল ভরে পাচারের চেষ্টার সঙ্গে একজন আন্তর্জাতিক যাত্রী জড়িত ছিলেন। যে কারণে শুল্ক ও সীমান্ত সুরক্ষা কর্মকর্তারাও এ ঘটনায় সংশ্লিষ্ট হন।

ওই যাত্রীর নাম পরিচয় কিংবা তার বর্তমান অবস্থান সম্পর্কে কিছুই বলেননি তারা।

যুক্তরাষ্ট্রে বিমানে করে আগ্নেয়াস্ত্র বহন অপরাধ নয়, তবে সেক্ষেত্রে অস্ত্রটি অবশ্যই আনলোড অবস্থায়, তালাবদ্ধ এবং সবগুলো পাশ শক্ত এমন কনটেইনারে থাকতে হবে, বহন করতে হবে চেকড ব্যাগেজে করে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit