রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

ম্যাচ সেরা রিজওয়ান, যা বললেন

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : সিডনিতে গোটা টি-টোয়েন্টি বিশ্বকাপে ধুঁকতে থাকা বাবর আজমের পাকিস্তান, নিউজিল্যান্ডকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েই ফাইনাল নিশ্চিত করেছে। পাকিস্তানের জয়ের নায়ক দলের দুই সেরা ব্যাটসম্যান, অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

মোহাম্মদ রিজওয়ান ম্যাচ সেরা হয়েছেন।

প্রথমে ব্যাটিং করে নিউজিল্যান্ডের ৪ উইকেটে ১৫২ রানের সংগ্রহকে সহজ লক্ষ্য বানিয়ে দলকে ফাইনালে তুলেছেন বাবর ও রিজওয়ান। ১২.৪ ওভারে দুজন ১০৫ রান সংগ্রহ করেন। বাবর আজম ট্রেন্ট বোল্টের বলে ড্যারিল মিচেলকে লং অনে ক্যাচ দেন ব্যক্তিগত ৫৩ রানে। ৪২ বলে ৭টি বাউন্ডারি খেলেন তিনি। এবারের আসরে এটি তার সর্বোচ্চ রানের ইনিংস।

বাবর ফিরে গেলেও রিজওয়ান অপর প্রান্তে নিজের আধিপত্য ধরে রেখেছিলেন। বাবরের সঙ্গে শুরু থেকেই তিনি ছিলেন আক্রমণাত্মক। পাওয়ার প্লেতে বাবর-রিজওয়ান তুলে নেন ৫৫ রান। ৪৩ বলে ৫৭ রান করে রিজওয়ান বোল্টের বলে ক্যাচ দেন গ্লেন ফিলিপকে।

ম্যাচ সেরা রিজওয়ান বলেন, নতুন বল, পিচ কঠিন থাকা সত্ত্বেও বাবর ও আমি নামার সিদ্ধান্ত নিই। ‘পাওয়ার প্লে’ শেষ করার পর একজনকে গভীরে যেতে হবে; আমরা এই আলোচনা করি। ছেলেরা কঠোর পরিশ্রম করেছে এবং বরাবরই আমরা নিজেদের ওপর বিশ্বাস রেখেছি।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit