রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দরজা খোলা রুম থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য সুখবর পেলেন রিজওয়ান সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। আগামীকাল বৃহস্পতিবার ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচে যারা জিতবে তারা পাকিস্তানের সঙ্গে রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে মুখোমুখি হবে। 

আজ বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি নিউজিল্যান্ড। ৪ উইকেট হারিয়ে কিউইরা করে ১৫২ রান। দলের হয়ে ৩৫ বলে সর্বোচ্চ ৫৩ রান করেন ড্যারেল মিচেল। এছাড়া ৪২ বলে ৪৬ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন।

১৫৩ রানের টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে ১২.৪ ওভারে ১০৫ রানের জুটি গড়েন অধিনায়ক বাবর আজম। 

৩৮ বলে ফিফটি পূর্ণ করার পর ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারির কাছে ক্যাচ তুলে দিয়ে ফেরেন বাবর। তার আগে ৪২ বলে ৫৩ রান করেন পাকিস্তানের এই অধিনায়ক।

বাবর আজম আউট হওয়ার পর মোহাম্মদ হারিসের সঙ্গে ২৬ বলে ২৭ রানের জুটি গড়েন রিজওয়ান। এই জুটিতেই ফিফটি পূর্ণ করেন তিনি। ফিফটির পর ৪৩ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৭ রান করে ফেরেন রিজওয়ান।

এরপর শান মাসুদকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান মোহাম্মদ হারিস। জয়ের জন্য শেষ দিকে ৭ বলে পাকিস্তানের প্রয়োজন ছিল মাত্র ৩ রান। ১৯তম ওভারের শেষ বলে আউট হন হারিস। তার আগে ২৬ বলে দুই চার আর এক ছক্কায় করেন ৩০ রান।

শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল মাত্র ২ রান। ওভারের প্রথম বলটি ওয়াইড দেন টিম সাউদি। পরের ডেলিভারিতে সিঙ্গেল নিয়ে দলের জয় নিশ্চিত করে পাকিস্তানকে ফাইনালে তুলে দেন শান মাসুদ।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit