রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

তৌসিফ ও কেয়া পায়েলকে নিয়ে টিনেজ প্রেমের গল্প

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৯৬ Time View

বিনোদন ডেস্ক : তৌসিফ ও কেয়া পায়েলকে নিয়ে টিনেজ প্রেমের গল্পের নাটক ‘ডিসটার্ব মি’। নাটকটি বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে বৃহস্পতিবার রাত ১০ টায়। বিআরবি হাসপাতাল নিবেদিত মোহাম্মদ মিফতাহ আনানের রচনা ও পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন- জায়মা জেমিম, সানি প্রমুখ।

পরিচালক মিফতাহ আনান বলেন, এটি একটি টিনেজ প্রেমের গল্প। কলেজ পড়ুয়া দুজনের মান-অভিমান দ্বন্দ্ব-সংঘাত আর টানাপোড়েন নিয়েই নাটকের কাহিনী। তৌসিফ কলেজে সবাইকে ডিসটার্ব করে। যখন যা বলে ক্যাম্পাসের সবাই তা মানতে বাধ্য। নাহলে চড়-থাপ্পড় অবধারিত। কলেজে ভর্তি হন কেয়া পায়েল। ক্লাসে প্রবেশের মুখেই বাজে পরিস্থিতির শিকার হন। কিন্তু তৌসিফের অবান্তর কাজকর্ম আর অধিকারচর্চা মানতে নারাজ কেয়া। ক্লাস এবং ক্লাসের বাইরে শুরু হয় দু’জনের যুদ্ধ। কেয়া খুব বিরক্ত তৌসিফের ওপর। তৌসিফ সম্পর্কে ধারণা– এমন বাজে ছেলে আর হয় না; এ জন্য তৌসিফ তিন তিনবার ফেল করেছে। চলতে থাকে নানা নাটকীয়তা।

পরিচালক আরও বলেন, নাটকের পরিণতি অবশ্য দারুণ। নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit