রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

রণবীর-আলিয়ার মেয়ে হওয়ায় কঙ্গনার প্রতিক্রিয়া নিয়ে সমালোচনা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৫৯ Time View

বিনোদন ডেস্ক : প্রায় বছরজুড়ে বলিউডে সবচেয়ে চর্চিত কাপল রণবীর-আলিয়া। তাদের ঘর আলো করে এসেছে কন্যাসন্তান। এ নিয়ে কাপুর ও ভাট পরিবারে চাঁদের হাট। নতুন অতিথির খবরে আনন্দের বন্যা বইছে।

সহকর্মী ও ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও রণবীর ও আলিয়াকে শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ কেউ আবার বিয়ের সাত মাসে সন্তান জন্ম দেওয়ায় আলিয়ার সমালোচনা করছেন।

আলিয়া-রণবীরের সন্তান হওয়ার খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন কঙ্গনা রানাউতও। যেটি নিয়ে নেটিজেনদের চর্চা শুরু হয়েছে।

এর আগে জুন মাসে যখন ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির ঠিক আগে দিয়ে সন্তান হওয়ার কথা ঘোষণা করেছিলেন রণবীর ও আলিয়া। তখন সেটিকে ‘PR Exercise’ বলে আখ্যা দিয়েছিলেন বলিউড স্টার কঙ্গনা। আর তা ছাড়া করণ জোহরের প্রিয় হওয়ায় আলিয়াকে নিয়ে নানা কথা বলেন তিনি। 

এবার কন্যাসন্তান নিয়ে যদিও কিছু বললেন না সেভাবে। বরং কিছুটা নিঃশব্দেই করলেন ভালোলাগা জাহির। মেয়ে হওয়ার পর ইনস্টাগ্রামে একটা যৌথ বিবৃতি দিয়েছিলেন রণবীর আর আলিয়া। আর এই পোস্টে মন্তব্য করা থেকে বিরত থাকলেও একটা লাইক দিয়েছেন কঙ্গনা, যা নিয়ে মেতেছেন অনুরাগীরা।

একজন রিএডিট করে লিখেছেন, ‘ভালো খবরকে প্রশংসা করা সবসময়ই ভালো, তা যত সমস্যাই থাকুক না কেন। আর তা যদি শিশুর জন্ম হয় বিশেষ করে।’ অন্যজন লিখলেন, ‘আশা করি ও এ রকমই থাকবে। খুব গুণী মেয়ে ও। শুধু বেকার বিতর্কে জড়িয়ে নিজের নাম খারাপ করে।’ একজন আবার মজা করে লিখলেন, ‘কাঙ্গু (কঙ্গনা রানাউত) সত্যিই খুব জটিল মানুষ।’

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit