বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

নওগাঁয় ফিলিপাইনের আখ চাষ

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১০৬ Time View

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি : চাকরি ছেড়ে কৃষির প্রতি ঝুঁকে পড়া নওগাঁর সোহেল রানা এবার তাঁর খামারে চাষ করেছেন ফিলিপাইনের কালো জাতের আখ (ব্ল্যাক সুগার কেইন)। সেই আখ সুমিষ্ট ও ব্যবসায়িকভাবে লাভজনক হওয়ায় আশপাশের চাষিরাও এ জাতের আখ চাষে আগ্রহী হয়ে উঠছেন। আর কৃষককে এ জাতের আখ চাষে বাণিজ্যিক ভাবে সফল করতে সকল ধরনের সহযোগীতা করছেন কৃষিবিভাগ। নওগাঁর পতœীতলা উপজেলার দিবর ইউনিয়নের রূপগ্রাম গ্রামের বাসিন্দা কৃষক আজিজার রহমানের ছেলে সোহেল রানা (৪০)। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ঢাকায় একটি দৈনিক পত্রিকার ফিচার বিভাগে কিছুদিন তিনি চাকরি করেন। সেই চাকরি ছেড়ে নিজ এলাকায় পৈতৃক ১২ বিঘা জমিতে গড়ে তোলেন সমন্বিত কৃষি খামার ‘রূপগ্রাম অ্যাগ্রো ফার্ম’।

এরপর তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। পরে সাপাহার উপজেলার গোডাউনপাড়া এলাকায় ৭০ বিঘা জমিতে ‘বরেন্দ্র অ্যাগ্রো পার্ক’নামে তাঁর গড়ে তোলা মিশ্র ফলবাগান এলাকায় ইতিমধ্যে সাড়া ফেলেছে। বাগানে দেশি-বিদেশি নানা প্রজাতির ফল চাষ করে বাণিজ্যিকভাবে সফল হয়েছেন তিনি। এবার তাঁর খামারে চাষ করেছেন ফিলিপাইনের কালো জাতের আখ। আখগুলোর বাইরের অংশ দেখতে কালো খয়েরি। লম্বায় সাধারণত ১২ থেকে ১৬ ফুট। দেশীয় আখের মতো হলেও এর আছে বেশ কিছু ভিন্নতা। এই আখের কাণ্ড কিছুটা নরম, রস বেশি, মিষ্টি বেশি, চাষের পর লাভ বেশি। এসব কথা ভেবেই অনেক চেষ্টার পর ফিলিপাইনের কালো জাতের আখ ‘ব্ল্যাক সুগার কেইন’ চাষ করেছেন কৃষি উদ্যোক্তা সোহেল রানা।

সোহেল রানা জানান, প্রায় দুই বছর আগে ফিলিপাইনের ব্ল্যাক সুগার কেইন জাতের ৮০০ বীজ সংগ্রহ করেন জয়পুরহাট থেকে। সেই বীজ থেকে আখ চাষের পর সেখান থেকে তিনি ৫ হাজার বীজ তৈরি করেন। সব বীজ তিনি বাগানে পায়ে হাঁটা পথগুলোর দুপাশে রোপণ করেন। বীজ রোপণের পর কিছু নষ্ট হলেও এখন তাঁর বাগানে এখন শোভা পাচ্ছে ফিলিপাইনের সাড়ে তিন হাজার আখ। বাগান দেখতে আসা উজ্জ্বল হোসেন জানান, এ জাতের আখ আমি আগে দেখিনি। এটি এখানেই এসে প্রথম দেখলাম ও খেলাম। এটি অনেক সুস্বাদু ও রসালো। এখানে এসেছি এ জাতের আখ চাষের পদ্ধতি জানতে ও বীজ সংগ্রহের উদ্দেশ্যে।

সঠিক পরামশ্য পেলে আমিও এ আখ জাষ কবো। নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক আবু হোসেন জানান, সোহেল রানা একজন সফল উদ্যোক্তা। তাঁর বাগানে পুষ্টিকর ফল ড্রাগন, প্যাসন, পেয়ারা, বরই চাষ করে সফল হয়েছেন। এবার ফিলিপাইনের কালো জাতের আখ চাষেও তিনি সফল হয়েছেন। অন্য চাষিরাও চাইলে এই আখ চাষ করে বাণিজ্যিকভাবে সফল হতে পারেন। কৃষি বিভাগ নতুন জাতের এ আখ চাষে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছে বলে জানান এই কর্মকর্তা।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit