সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৬৭ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় বুধবার ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে অনুষ্ঠিত মেলায় ২৫টি স্টল বসেছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া- আসনের সংসদ সদস্য র ম আ উবায়দুল মোকতাদির চৌধুরী। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়ামীন হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জিয়াউল হক মীর, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ বিভূতি ভূষণ দেবনাথ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজুর রহমান, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাঈফ উল আরেফিন, সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরানুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মো. বাবুল মিয়া, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লোকমান হোসেন, সংরক্ষিত ভাইস চেয়ারম্যান শামীম আরা মুজিব। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মো. মনির হোসেন।
ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ 
সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘রূপকল্প ২০২১’ বাস্তবায়নে স্থানীয় উদ্ভাবন উপস্থাপন, উদ্ভাবনী সংস্কৃতি তৈরি, সময়, খরচ ও যাতায়াত কমিয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়াসহ ডিজিটাল কার্যক্রমের অগ্রগণ্য ভূমিকা পালন করছে। ‘রূপকল্প ২০২১ বাস্তবায়নের ফলে সকল শ্রেণী পেশার মানুষের ডিজিটাল সেবা সুবিধা প্রাপ্তির বিষয়ে ব্যাপক প্রচারণার জন্যই ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে। 
মেলায় স্কুল পর্যায় থেকে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, গভ. মডেল গার্লস হাই স্কুল, সাবেরা সোবহান উচ্চ বিদ্যালয়, নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়, আনন্দময়ী উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়, চিনাইর আঞ্জুমান আরা উচ্চ বিদ্যালয় অন্বেষা বিদ্যাপীঠ, উচ্চ মাধ্যমিক পর্যায় থেকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজ, অন্বেষা বিদ্যাপীঠ (স্কুল এন্ড কলেজ), চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজ, ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল রেসিডেন্সিয়াল কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সিটি কলেজ, উইজডম (স্কুল এন্ড কলেজ) অংশ নেয়।

 

 

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit