রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

যৌথ প্রযোজনার ‘স্পর্শ’ ছবিতে যুক্ত হলেন ঋতুপর্ণা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৫৪ Time View

বিনোদন ডেস্ক : বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ‘স্পর্শ’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নিরব হোসেন। এবার জানা গেল, ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও বাংলাদেশ থেকেও একজন অভিনেত্রী থাকছেন। তিনি পেশায় মডেল। ‘স্পর্শ’ এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হবে তার। 

‘স্পর্শ’ ছবিটি পরিচালনা করবেন বাংলাদেশি নির্মাতা অনন্য মামুন ও কলকাতার নির্মাতা অভিনন্দন দত্ত।  প্রযোজনা করবে বাংলাদেশের ‘অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট’ ও কলকাতার ‘রোল ক্যামেরা অ্যাকশন’। 

ঋতুপর্ণা বললেন, ‘‘অনেক দিন পর আবার ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি হচ্ছে। খুব ইন্টারেস্টিং একটা ছবি। গল্পটাও বেশ অন্য রকম। মানুষের সম্পর্কের টানাপোড়েনের গল্প। শেষ পর্যন্ত সম্পর্ককে কে আঁকড়ে ধরে বা কে ফেলে দেয়, সেটাই এই ছবির মূল উপজীব্য। এর বেশি এখনই বলতে চাইছি না।’’

কলকাতার নির্মাতা অভিনন্দন জানান, ‘‘গল্পটা খুবই আকর্ষণীয়। তা ছাড়া যৌথ প্রযোজনা। তাই এখনই সবটা বলে দিতে চাইছি না।’’ 

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit