রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

যেসব শর্তে ঢাকায় আসার অনুমতি পেলেন নোরা ফাতেহি

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১০২ Time View

বিনোদন ডেস্ক : এর আগে ঢাকায় আসার অনুমতি চেয়েও পাননি নোরা ফাতেহি। বলিউডের জনপ্রিয় এ অভিনেত্রীকে এবার অনুমতি দেওয়া হয়েছে। তবে জুড়ে দেওয়া হয়েছে কয়েকটি শর্ত।

আগামী ১৮ নভেম্বর তিনি বাংলাদেশে আসছেন। 

মঙ্গলবার তথ্য মন্ত্রণালয় থেকে জারি হওয়া একটি প্রজ্ঞাপনে দেখা গেছে, মূলত নোরাকে বাংলাদেশে একদিন শুটিং করার অনুমতি দেওয়া হয়েছে। 

তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানা গেছে, একটি ডকুমেন্টারির শুটিংয়ের জন্য নোরাকে ঢাকায় আসার অনুমতি দেওয়া হয়েছে। ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক এ ডকুমেন্টারিটি নির্মিত হবে উইমেন লিডারশিপ করপোরেশনের উদ্যোগে। 

এ শুটিংয়ের জন্য ১৮ নভেম্বর তিনি ঢাকায় অবস্থান করতে পারবেন (আসা ও যাওয়ার বাইরে)। প্রজ্ঞাপনের শর্তে আরও বলা হয়, শুটিংয়ের বাইরে নোরা ফাতেহি আর কোনো কাজে বা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। 

ওই ডকুমেন্টারি নির্মাণের পর ছাড়পত্র নিতে হবে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে। আয়োজকদের পক্ষ থেকে শর্ত ভঙ্গ করা হলে সরকার যে সিদ্ধান্ত নেবে, সেটিই চূড়ান্ত হবে। 

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, উইমেন লিডারশিপ করপোরেশন নামে একটি সংস্থা নারী উদ্যোক্তাদের অ্যাওয়ার্ড প্রদান করবে। আর সেটি তাদের হাতে তুলে দেবেন নোরা ফাতেহি। 

এ বিষয়ে উইমেন লিডারশিপ করপোরেশনের সভাপতি ইসরাত জাহান মারিয়া গণমাধ্যমকে নোরার বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করলেও ঢাকায় এসে তিনি ডকুমেন্টারির শুটিং করবেন নাকি পূর্ব পরিকল্পিত ‘নারী উদ্যোক্তা অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অংশ নেবেন, এ বিষয়ে কিছু বলেননি। 

তবে বিশ্বস্ত সূত্র জানিয়েছে, নোরা আসছেন স্টেজ অনুষ্ঠানে পারফরম করতে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা। এমনটি হলে তথ্য মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নেয় সেটিই দেখার বিষয়।

এর আগে একটি স্টেজ অনুষ্ঠানে পারফরমের জন্য নোরাকে ঢাকায় আনার অনুমতি চেয়েও পায়নি মিরর ম্যাগাজিন নামে একটি প্রতিষ্ঠান। পরে উইমেন লিডারশিপ করপোরেশন থেকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তার উপস্থিতির জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়। মন্ত্রণালয় সেটি বাতিল করেছিল।

উল্লেখ্য, বলিউডের আইটেম গানের শিল্পী হিসাবে নোরা ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’ সিনেমাগুলো দিয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। পাশাপাশি ‘বিগ বস ৯’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশসহ বিভিন্ন টিভি শোতেও তার উপস্থিতি নজর কেড়েছে।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit