রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

প্রকাশ্যে আলিয়া-রণবীরের মেয়ের ছবি! সবই নাকি ভুয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৮৬ Time View

বিনোদন ডেস্ক : জন্মের দিন তিনেকের মাথাতেই ফাঁস আলিয়া ভাট ও রণবীর কাপুরের সদ্যোজাত সন্তানের ছবি। এক নয় একাধিক ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হয়েছে ভিডিও। তবে সবই ভুয়া বলে খবর।

তারকাদের সন্তান নিয়ে অনুরাগীদের উৎসাহের কমতি নেই। আলিয়া-রণবীরের সন্তান কেমন দেখতে হয়েছে? কী নাম রাখা হবে তার? এমন প্রশ্ন বিভিন্ন মহলে। তা নিয়ে চর্চাও শুরু হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতেই নানা ছবি ছড়িয়ে পড়েছে। কোনওটিতে আলিয়ার পাশে সদ্যোজাতে দেখা যাচ্ছে, কোনওটিতে আবার রণবীর কাপুরের কোলে। হাসপাতালের একটি ভিডিও-ও ভাইরাল হয়েছে। যাতে আলিয়াকে শিশুর কপালে স্নেহের চুম্বন দিতে দেখা যাচ্ছে। গত এপ্রিলে রণবীর ও আলিয়ার বিয়ে হয়। বিয়ের আড়াইমাস পরই সোশ্যাল মিডিয়ায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান আলিয়া। সেই অবস্থাতে শুধু ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রচার করেছেন অভিনেত্রী। স্ত্রী সারাক্ষণ নজরে নজরে রেখেছিলেন রণবীর। অক্টোবর মাসের ছয় তারিখ সাধ অনুষ্ঠানের ছবি আপলোড করেছিলেন আলিয়া। তার ঠিক এক মাস পরই সন্তানের জন্মের খবর দেন।

গত রোববার মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে মেয়ের জন্ম দেন আলিয়া। রণবীর ঘনিষ্ঠদের থেকে পাওয়া খবর অনুযায়ী, ছোট্ট মেয়েকে কোলে নিতেই কেঁদে ফেলেছিলেন রণবীর। কিছুতেই নাকি কান্না থামচ্ছিল না তার।  “আমাদের জীবনের সেরা খবর। আমাদের মেয়ে ভূমিষ্ঠ হয়েছে…কী মিষ্টি মেয়ে হয়েছে… মা ও বাবা হিসেবে আমাদের খুশির ঠিকানা নেই… ভালবাসা, ভালবাসা আর শুধুই ভালবাসা”, মেয়ের জন্মের পর সোশ্যাল মিডিয়ায় এই বার্তাই দিয়েছেন আলিয়া ও রণবীর।

তারপর থেকেই শুভেচ্ছা পালা চলছে। আবার এমন নকল ছবি ও ভিডিও-ও ছড়িয়ে পড়েছে। এত কিছুর মধ্যেই আমুলের পক্ষ থেকে বিশেষ ছবি আপলোড করে তারকা দম্পতিকে শুভেচ্ছা জানানো হয়েছে।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit