রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত ও সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন ১৯ অক্টোবর সারাদেশে বন্ধ থাকবে সোনার দোকান এক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন হিলিতে মাদকসহ বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার মায়ের সঙ্গে অভিমান করে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ শারদীয় দুর্গাৎসব উপলক্ষে নওগাঁয় অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাংসদ জাহিদুল ইসলাম ধলু’র বস্ত্র বিতরণ রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে ডুবিয়ে রাখা যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আগামী ৩ মাসেও চালু হওয়ার সম্ভবনা নেই বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ  নওগাঁয় কুড়াল দিয়ে ভেঙে দিল গনেশ প্রতিমা

মুক্তিযুদ্ধ যেমন জয় করেছে, খেলাতেও পারবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৮৭ Time View

ডেস্ক নিউজ : সাফজয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যত বেশি অনুশীলন তত বেশি উৎকর্ষতা সম্ভব। মুক্তিযুদ্ধ যেমন জয় করেছে, খেলাতেও পারবে বাংলাদেশ- এই মনোবল ধরে রেখেই এগিয়ে যেতে হবে’।

বুধবার (৯ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে টুর্নামেন্টের অপরাজিত চ্যাম্পিয়ন জাতীয় মহিলা দলের খেলোয়াড় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সংবর্ধনা ও আর্থিক সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘স্পোর্টস ফর অল – আমরা এই নীতিতে বিশ্বাসী। জেলায় জেলায় স্টেডিয়াম হয়েছে। আগে স্টেডিয়ামে শুধু ক্রিকেট খেলা হতো। এখন স্টেডিয়ামে যাতে সব ধরনের খেলাধুলা করা যায় আমরা সে ব্যবস্থা করে দিচ্ছি। উপজেলাগুলোতে মিনি স্টেডিয়াম হচ্ছে’।

প্রধানমন্ত্রী বলেন, ‘শহরে ছেলে-মেয়ে মোবাইল ফোন-ট্যাব নিয়ে ঘরে বসে থাকে। এদিকে, অভিভাবকদের দৃষ্টি দেওয়া উচিত। পড়াশুনা তো করবেই। পাশাপাশি খেলাধুলাও করতে হবে। প্রতিটি স্কুলে খেলাধুলার ব্যবস্থা থাকতে হবে’।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit