রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

মিলেছে অনুমতি, ১৮ নভেম্বর ঢাকায় আসছেন নোরা ফাতেহি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১১৬ Time View

বিনোদন ডেস্ক : সব জল্পনা-কল্পনা কাটিয়ে এবার ঢাকায় আসার অনুমতি পেলেন বলিউড ‘হার্টথ্রোব’ তারকা নোরা ফাতেহি। তাকে বাংলাদেশে আসা ও থাকার অনুমতি দিয়েছে মন্ত্রণালয়। 

সোমবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ খালেদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিষয়টি উইমেন লিডারশিপ করপোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিক স্বর্ণা নিশ্চিত করেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির বাংলাদেশে আসা নিয়ে অনেক জলঘোলা পরিবেশের সৃষ্টি হলেও অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া গেছে।’

নোরা ফাতেহির বাংলাদেশ সফরে আর কোনো আইনি জটিলতা নেই। ১৮ নভেম্বর বাংলাদেশে আসছেন বলে তিনি নিশ্চিত করেছেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে অনুমতির একটি চিঠি ইস্যু করা হয়েছে। সেখানে বলা হয়েছে— উইমেন লিডারশিপ করপোরেশনের উদ্যোগে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ডকুমেন্টারির শুটিংয়ে অংশগ্রহণের নিমিত্তে ভারতীয় অভিনেত্রী মিস নোরা ফাতেহিকে শর্তসাপেক্ষে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হলো।

এর পর পাঁচটি শর্ত দেওয়া হয়। তার একটিতে বলা হয়েছে— নোরা ফাতেহিকে আগামী ১৮ নভেম্বর একদিন (যাতায়াত সময় ব্যতীত) বাংলাদেশে অবস্থান করে প্রামাণ্যচিত্র শুটিংয়ে অংশগ্রহণ করতে হবে। এর বাইরে এই সময়ে তিনি অন্য কোনো কাজে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না।

এর আগে একই প্রতিষ্ঠানের ‘গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ড-২০২২’-এ অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল ভারতীয় এ অভিনেত্রী ও নৃত্যশিল্পীর। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় তখন তাকে আসার অনুমতি দেয়নি

কিউএনবি/অনিমা/০৮.১১.২০২২/সকাল ১১.০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit