শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

মানহানির ২ মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত খালেদা জিয়ার জামিন

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১৪৫ Time View

ডেস্কনিউজঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঢাকা ও নড়াইলে মানহানির অভিযোগে দায়ের করা দুই মামলায় জামিনের মেয়াদ ফের বাড়িয়েছেন হাইকোর্ট। এই দুই মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো: আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার আবেদনের পক্ষে শুনানি করেন বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, মানহানির দুই মামলায় এর আগে হাইকোর্ট বেগম খালেদা জিয়াকে জামিন দেন। আজ আমরা জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন নিয়ে গিয়েছিলাম। শুনানি শেষে আদালত এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন বহাল রাখা হয়েছে।

কায়সার কামাল আরো বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যেভাবে অবিচার হয়েছে, বিশ্বের ইতিহাসাসে এমন কোনো নজির নেই।

‘খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলো যেহেতু রাজনৈতিক, তাই রাজনৈতিকভাবে এর মোকাবেলা করা হবে,’ বলেন তিনি।

এই দুই মামলায় ২০১৮ সালের ১৪ আগস্ট আদালত খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট। পরে সময়ে সময়ে জামিনের মেয়াদ বাড়ানো হয়। সবশেষ গত বছরের ২৮ সেপ্টেম্বর খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছরের জন্য বাড়িয়েছিলেন হাইকোর্ট।

২০১৫ সালের ২১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন ইল্লেখ করে একই বছর ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের স্থানীয় এক নেতা তার বিরুদ্ধে নড়াইলে মানহানির মামলা করেন।

২০১৬ সালের ৫ জানুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ঢাকায় মানহানির মামলা করেন। এই দুই মামলায় এর আগে হাইকোর্ট খালেদা জিয়াকে জামিন দিয়েছিলেন। ওই জামিনের মেয়াদ শেষ হয়ে আসায় ফের আবেদন করা হয়।

কিউএনবি/বিপুল/০৭.১১.২০২২/রাত ১০.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit