রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

আসছে পার্থ বড়ুয়া অভিনীত চলচ্চিত্র ‘মেইড ইন চিটাগং’

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১০৮ Time View

বিনোদন ডেস্ক :চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত কমেডি ধারার চলচ্চিত্র ‘মেইড ইন চিটাগং’ আগামী ১৮ই নভেম্বর দেশব্যাপী মুক্তি পাচ্ছে। ইমরাউল রাফাত পরিচালিত ও এনামুল কবির সুজন প্রযোজিত ‘মেইড ইন চিটাগং’ – এ অভিনয় করেছেন- পার্থ বড়ুয়া, অপর্ণা ঘোষ, সাজু খাদেম, নাসির উদ্দিন খান, চিত্রলেখা গুহ সহ অনেকে।

চলচ্চিত্রটি নিয়ে অভিনেতা পার্থ বড়ুয়া বলেছেন, ‘এটি হাস্যরসে পরিপূর্ণ ভিন্নধর্মী একটি চলচ্চিত্র। আমার চরিত্রটিও একটু অন্যরকম। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে প্রধান চরিত্রে এই প্রথমবার অভিনয় করছি, সো অন্যরকম একটা ফিলিংস কাজ করছে।’

পরিচালক ইমরাউল রাফাত এর মতে, ‘আঞ্চলিক ভাষা নিয়ে এর আগে আমাদের দেশে অনেকগুলো ধারাবাহিক প্রচারিত হলেও এটিই প্রথম চলচ্চিত্র। মেইড ইন চিটাগং ড্রামা সিরিজটি সবাই যেমন পছন্দ করেছিলেন, আশা করছি চলচ্চিত্রটি সবার ভালো লাগবে।’

রবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চলচ্চিত্রটির প্ল্যাটফর্ম প্রোডিউসার আহমদ আরমান সিদ্দিকী বলেছেন, ‘আমি নিজেই চিটাগং এর ছেলে। চট্টগ্রামের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের একটা চমৎকার রম্যে নির্মিত এ চলচ্চিত্রটি নিয়ে আমি বেশ এক্সাইটেড ও আনন্দিত। আমি বিশ্বাস করি চট্টগ্রাম, নোয়াখালী এবং এসব স্থানে অনেকদিন ধরে বসবাসরত মানুষ এই চলচ্চিত্রটি আগ্রহ নিয়ে দেখবেন এবং শীঘ্রই পুরো বাংলাদেশ তো বটেই বিশ্বব্যাপী দর্শকরা মেইড ইন চিটাগং চলচ্চিত্রটি দেখতে পাবে।’

কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit