রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

কী নাম রাখবেন মেয়ের? আগেই ঠিক করে ফেলেছিলেন আলিয়া!

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৯৭ Time View

বিনোদন ডেস্ক : কী নাম রাখবেন মেয়ের, তা বহু আগেই ঠিক করে ফেলেছিলেন আলিয়া ভাট। রিয়ালিটি শোয়ের মঞ্চে নামটি জানিয়েছিলেন তিনি। আত্মবিশ্বাসী সুরেই বলেছিলেন, “আমার মেয়ের নাম এটাই রাখব।”

কেমন দেখতে হয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রথম সন্তান? কী নাম হতে পারে তার? এই নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। আর এমন পরিস্থিতিতেই আলিয়ার পুরনো একটি মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। ‘গাল্লি বয়’ সিনেমার মুক্তির আগে রিয়ালিটি শো ‘সুপার ডান্সার ৩’-এ গিয়েছিলেন রণবীর সিং এবং আলিয়া ভাট। সেখানেই আলিয়া নিজের সন্তানের নাম জানিয়েছিলেন। 

মজার ছলেই গোটা ঘটনার সূত্রপাত হয়েছিল। এক খুদে প্রতিযোগীর কাছে আলিয়ার নামের ইংরাজি বানান জানতে চাওয়া হয়েছিল। সে ভুল করে আলিয়ার বদলে আলমা বলে ফেলে। তাতে হাসির রোল ওঠে। হাসতে হাসতেই আলিয়া সেই সময় জানিয়েছিলেন, নামটি তার বেশ পছন্দ হয়েছে। আর নিজের মেয়ের নাম আলমাই রাখবেন।

এখানে উল্লেখযোগ্য বিষয় হল যে আলিয়া সেদিন রিয়ালিটি শোয়ে আত্মবিশ্বাস নিয়েই বলেছিলেন, ‘মেয়ের নাম আলমা রাখব’। ঘটনাচক্রে রবিবার কন্যাসন্তানেরই মা হয়েছে তিনি। অক্টোবর মাসের ছয় তারিখ সাধ অনুষ্ঠানের ছবি আপলোড করেছিলেন আলিয়া। তার ঠিক এক মাস পরই সন্তানের জন্ম দিয়েছেন।  রণলিয়ার সন্তানের আগমনে অনুরাগীদের পাশাপাশি বলিউড তারকারাও খুশি। শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। আলিয়ার হলিউড সিনেমার সহ-অভিনেত্রী তথা ‘ওয়ান্ডার উওম্যান’ খ্যাত তারকা গাল গাডোটও জানিয়েছেন শুভেচ্ছা। 

সূত্র: সংবাদ প্রতিাদন

কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit