রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

আদিল চৌধুরী ব্যাংক এশিয়ার নতুন প্রেসিডেন্ট ও এমডি

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : আদিল চৌধুরী সম্প্রতি ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক পদে নিযুক্ত হয়েছেন। এর আগে, তিনি আগস্ট ২০২২ থেকে ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্ব পালন করছিলেন। 

চৌধুরী ২০২০ সালের আগস্টে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ব্যাংক এশিয়ায় যোগদান করেন। এরপর তিনি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান এবং গ্লোবাল ব্যাংকিং সেক্টর, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট এবং ব্যাংকের গ্লোবাল সাবসিডিয়ারি তত্ত্বাবধায়নের দায়িত্বভার গ্রহণ করেন। গ্লোবাল ব্যাংকিং সেক্টরের আওতায় রয়েছে ইন্টারন্যাশনাল ডিভিশন, অফসোর ব্যাংকিং অপারেশন্স, ফরেন রেমিট্যান্স, সেন্ট্রাল ট্রেড সার্ভিস ইউনিট এবং ট্রেজারি ব্যাক অফিস। চৌধুরীর দুই দশকেরও অধিক সময়ের সফল ব্যাংকিং ক্যারিয়ারে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে প্রায় ১৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি হংকং ও সিঙ্গাপুরে ব্যাংক অব নোভা স্কশিয়ায় (কানাডা) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ইন্টারন্যাশনাল ব্যাংকিং, গ্রুপ ট্রেজারি, রেগুলেটরি ল’জ এবং কম্প্রিহেনসিভ-ওয়াইড অপারেশনের অভিজ্ঞতাসম্পন্ন, যা ব্যাংক এশিয়াকে সমৃদ্ধকরণে কাজে লাগিয়েছেন।

১৯৯৫ সালে ক্রেডিট এগ্রিকোল ইন্দোসুয়েজ, ঢাকায় ডেপুটি ম্যানেজার পদে যোগদানের মাধ্যমে তার পেশা জীবন শুরু হয়। তিন বছরের অধিক সময় পর তিনি আমেরিকান এক্সপ্রেস ব্যাংকের ঢাকা অফিসে যোগ দেন। ১৯৯৯ সালে জনাব চৌধুরী ব্যাংক অব নোভা স্কশিয়া, ঢাকায় ট্রেজারি প্রধান হিসেবে যোগদান করেন যেখানে তিনি ট্রেজারি বিভাগ চালু করেন এবং সর্বোত্তম সুশাসন ও ব্যবস্থাপনা নিশ্চিত করেন। 

২০০১ সালে তিনি ব্যাংক অব নোভা স্কশিয়া, হংকং এ বদলি হন যেখানে তিনি এশিয়ার ১৩ টি দেশের আর্থিক প্রতিষ্ঠানের সাথে ব্যবসায় উন্নয়ন এবং ব্যবসায় কৌশল প্রনয়ণ নিয়ে কাজ করেন। ২০১১ সালে তিনি ব্যাংক অব নোভা স্কশিয়া, সিঙ্গাপুরে পরিচালক, ইন্টারন্যাশনাল ফান্ডিং, হিসেবে পদোন্নতি লাভ করেন এবং এশিয়া প্যাসিফিক, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারী বিনিয়োগ সংস্থাসমূহের সাথে নয় বিলিয়ন মার্কিন ডলারের পোর্টফোলিও নিয়ে কাজ করেন।  

১৯৯০ সালে একাডেমিক পর্যায়ে অসামান্য অর্জনের স্বীকৃতি স্বরূপ তিনি আমেরিকান স্কুল ও কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ আন্তর্জাতিক শিক্ষার্থী নির্বাচিত হন এবং “Who’s Who Student Certificate of Merit”  সনদ লাভ করেন।

চৌধুরী যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক এবং কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ণ ওন্টারিও-এর রিচার্ড আইভি স্কুল অব বিজনেস থেকে এমবিএ ডিগ্রীধারী। 

আন্তর্জাতিক আর্থিক বাজার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার উপর বিভিন্ন দেশ হতে তিনি বেশকিছু সার্টিফিকেট অর্জন করেছেন। 

কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit