শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

গণতন্ত্র ফেরাতে সংগ্রাম চালিয়ে যাওয়া হবে: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১৬৭ Time View

ডেস্ক নিউজ :গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে চুড়ান্ত পর্যায়ে নিতে সংগ্রাম চালিয়ে যাওয়া হবে বলে জানালেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৭ই নভেম্বর উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলন চলছে একই সাথে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতেও সংগ্রাম করে যাচ্ছে বিএনপি। ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না বলেও এ’সময় মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, “আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য লড়াই করছি। বিএনপির প্রায় ৩৫ লাখ নেতা-কর্মীর নামে মামলা দিয়ে আসামি করা হয়েছে। তাদের মুক্ত করার জন্য আন্দোলন করছি।”

বিএনপি মহাসচিব বলেন, “আজকের এই দিনে আমাদের শপথ হচ্ছে, এ লড়াইকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়া। আমরা গণতন্ত্রকে মুক্ত করব। একই সঙ্গে দেশকে মুক্ত করে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করব।”

কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit