শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

চীন ও ভারতের চেয়ে মাথাপিছু আয়ে এগিয়ে আছি আমরা: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১৩৯ Time View

ডেস্ক নিউজ : অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেছেন, রাজনীতি কোনো ব্যবসা না, রাজনীতি হলো দেশপ্রেম। এই রাজনীতি দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। আমরা রাজনীতির পাশাপাশি পিতা-মাতার উপর যত্নশীল হবো। প্রতিবেশীকে ভালোবাসবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। বাঙালিরা পারে না এমন কোনো কাজ নেই। চীন ও ভারতের চেয়ে মাথাপিছু আয়ে এগিয়ে আছি আমরা। 

সোমবার বিকালে কুমিল্লার মনোহরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছেন তার অনেক প্রমাণ আছে। ১৫ আগস্ট এলে যখন আমাদের বুকে রক্ত ক্ষরণ হয়, তখন তারা খালেদা জিয়ার কথিত জন্মদিন পালন করে। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনের প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ও রেলপথমন্ত্রী মুজিবুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।

বিশেষ অতিথির বক্তব্যে আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, বিএনপির সুন্দরী এক নারী সংসদ সদস্য বলছেন- খেলা হবে, খেলবেন আসেন খেলি। এসব কথা বলে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের ফাঁদে ফেলতে চায়। আপনারা তাদের ফাঁদে পা দেবেন না। কিছুদিন বিভিন্ন স্থানে বিএনপির নাটক দেখছি। তাদের মহাসমাবেশ জনতার ঢল বলে প্রচার করছে। দেখা যায় লাকসাম ও মনোহরগঞ্জের সম্মেলন মানুষের উপস্থিত বিএনপির রংপুর ও বরিশালের সমাবেশ থেকেও অনেক বেশি হয়েছে। আওয়ামী লীগের উপজেলার সম্মেলন বিএনপির মহাসমাবেশ থেকেও লোক বেশি হয়। 

সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে পুনরায় আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনকে পুনরায় নির্বাচিত ঘোষণা করা হয়। সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লা খোকন, আওয়ামী লীগ নেতা সেলিম রেজা সৌরভ, এলজিআরডি মন্ত্রীর উন্নয়ন সমন্বয়কারী যুবলীগ নেতা মো. কামাল হোসেন প্রমুখ।

এর আগে সোমবার সকালে কুমিল্লার লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে লাকসাম উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন এলজিআরডি মন্ত্রী। সম্মেলনে লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউনুছ ভুঁইয়াকে সভাপতি ও ভাইস চেয়ারম্যান মহব্বত আলীকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। তাবারক উল্লাহ কায়েসকে সভাপতি ও অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম হিরাকে সাধারণ সম্পাদক করে পৌরসভা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit