রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল

মাসা আমিনির মৃত্যুর জেরে বিক্ষোভে ইরানে ৩০৪ জন নিহত, দাবি অধিকার সংগঠনের

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে সরকার বিরোধী বিক্ষোভে অন্তত ৩০৪ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির একটি অধিকার সংগঠন এই দাবি করে।

হিজাবনীতি ভঙ্গ করার অভিযোগে দেশটির নীতি পুলিশ মাসাকে আটক করেছিল। পুলিশি হেফাজতে গত ১৬ সেপ্টেম্বর মাসার মৃত্যু হয়। মাসার পরিবারের দাবি, মাসাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনায় মামলাও করে। তবে পুলিশের দাবি, এই নারী তাদের হেফাজতে থাকলেও ‘হৃদ্‌যন্ত্র বিকল’ হয়ে মারা গেছেন।

মাসা আমিনির মৃত্যুর ঘটনায় ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ ঠেকাতে দমন-পীড়ন চালায় দেশটির নিরাপত্তা বাহিনী।

নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন আইএইচআর শনিবার এক বিবৃতিতে জানায়, ৪১ জন শিশু ও ২৪ জন নারীসহ সরকার বিরোধী বিক্ষোভে মোট ৩০৪ জন নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী প্রকাশ্যে গুলি করে সিস্তাস-বেলুচিস্তানের খাস শহরে অন্তত ১৬ জনকে হত্যা করেছে। এই প্রদেশে সবচেয়ে বেশি নিহত হয়েছে। সূত্র: আল আরাবিয়া

কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit