শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

দা হাতে স্কুলে ঘুরে বেড়াচ্ছেন প্রধান শিক্ষক, ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্কুলের প্রধান শিক্ষক। স্কুল ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছেন ধারালো দা হাতে নিয়ে। এমন একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ভারতের আসামের কছর জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। খবর হিন্দুস্থান টাইমসের।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দা হাতে ওই শিক্ষক স্কুলের ক্যাম্পাসের ভেতর ঘোরাফেরা করছেন। এই ভয়ানক ছবি ঘিরে প্রতিবাদের ঝড় ওঠে নেটপাড়ায়।

স্থানীয়রা আসামের রঙ্গীরখাড়ি থানায় ফোন করে পুলিশকে অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, রাধামাধব বুনিয়াদি স্কুলে প্রধান শিক্ষক ধৃতিমেধা দাস হাতে দা নিয়ে এসেছিলেন।

অভিযোগ পেয়ে সেখানে শনিবার সকালে পুলিশ তদন্ত করতে যায়। পুলিশ জানায়, প্রধান শিক্ষক অস্ত্রটি লুকিয়ে রেখেছিলেন। সব কিছুই ঠিক আছে, এমন ভান করছিলেন। তবে আমরা লক্ষ্য করি যে স্কুলে ঢোকার পরই শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে একটি চাপা ভয় রয়েছে। এরপরই পুলিশ তৎপর হয়।

পুলিশ জানায়, এরপর ওই শিক্ষককে স্কুলের ভিতরেই আটক করা হয়। তখনই পুলিশ ওই ধারাল অস্ত্র উদ্ধার করে। সঙ্গে সঙ্গে শিক্ষা দফতরকে খবর দেওয়া হয়।

শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ডেপুটি ইন্সপেক্টর পরভেজ হাজারি তদন্তের বলেন, প্রধান শিক্ষক ধৃতিমেধা দাস বাকি শিক্ষকদের নিয়মানুবর্তিতার ব্যত্যয় নিয়ে বিরক্ত ছিলেন। সে কারণেই স্কুলে দা এনে বাকি শিক্ষকদের ভয় দেখাতেন বলে জানা যায়।

জানা গেছে, স্কুলে ৭ জন শিক্ষককের প্রয়োজন। রয়েছেন ১৩ জন। আর এই শিক্ষকদের নিয়ন্ত্রণে রাখতে স্কুলের ভেতর দা নিয়ে ঘোরাফেরা করতেন প্রধান শিক্ষক ধৃতিমেধা দাস।

এদিকে স্কুলের কোনো শিক্ষকের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়নি। এ ঘটনায় প্রধান শিক্ষকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ধৃতিমেধা দাসকে।

গত ১১ বছর ধরে শিক্ষকতা করছেন ধৃতিমেধা দাস। আসামের তারাপুরের বাসিন্দা তিনি। এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি ধৃতিমেধা দাস।

কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit