সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

নরসিংদী থেকে যাত্রা করে চলন্ত ট্রেনে সন্তান প্রসব 

মোঃ সালাহউদ্দিন আহমেদ  নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২১৪ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ  নরসিংদী জেলা প্রতিনিধি : ঢাকা থেকে নোয়াখালী আসার পথে যাত্রীবাহী আন্তঃনগর ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনে ছেলেসন্তানের জন্ম দিয়েছেন তানিয়া আক্তার (২৫) নামের এক মা। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকায় এ ঘটনা ঘটে। পরে রেলওয়ের কর্মকর্তাদের সহায়তায় ওই প্রসূতি মাকে কুমিল্লা স্টেশনে নামিয়ে স্থানীয় খিদমাহ হাসপাতালে ভর্তি করা হয়। রেলওয়ে সূত্রে জানা গেছে, নরসিংদী জেলার সদর উপজেলার বালুসাইর গ্রামের এরশাদের অন্তঃসত্ত্বা স্ত্রী তানিয়া বেগম তার বাবা-মায়ের সঙ্গে উপকূল এক্সপ্রেস চড়ে লক্ষীপুর বাবার বাড়িতে যাচ্ছিলেন। আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন ছেড়ে আসলে ওই গৃহবধুর প্রসব ব‍্যথা দেখা দেয়।

ট্রেনের জুনিয়র রেলওয়ে পরিদর্শক (জেআরআই) ড. আমিনুল ইসলাম বিষয়টি জানতে পেরে চট্টগ্রাম রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। সঙ্গে ওই ট্রেনে থাকা একজন চিকিৎসকের সহায়তা নেন। ততক্ষণে ওই তানিয়া বেগম ট্রেনের মধ‍্যেই পুত্রসন্তানের জন্ম দেন। ট্রেনটি কুমিল্লা স্টেশন পৌঁছালে আমিনুল ইসলাম উন্নত চিকিৎসার জন‍্য নবজাতকসহ তানিয়াকে কুমিল্লার একটি প্রাইভেট হসপিটালে প্রেরণ করেন। তিনি বলেন, নরসিংদী থেকে আসা উপকুল এক্সপ্রেস ট্রেনের যাত্রী তানিয়া বেগম ও নবজাতক সুস্থ আছেন বলে চিকিৎসকের কাছ থেকে খবর নিয়েছি।

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit