রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

যেখানে আমাকে গুলি করা হয়েছিল সেখান থেকেই ফের শুরু হবে লংমার্চ : ইমরান খান

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পুনরায় লংমার্চ শুরুর ঘোষণা দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, ‘ওয়াজিরাবাদের যেখানে আমাকে গুলি করা হয়েছিল সেখান থেকেই মঙ্গলবার ইসলামাবাদের দিকে পুনরায় লংমার্চ শুরু হবে।’ খবর জিও টিভির।

আজ রবিবার এমনটাই জানিয়েছেন পিটিআই প্রধান। ইমরান বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি ওয়াজিরাবাদে যেখানে আমাকে ও আরও ১১ জনকে গুলি করা হয়েছিল, যেখানে মোয়াজ্জেম নিহত হয়েছেন- সেই একই জায়গা থেকে মঙ্গলবার পুনরায় আমাদের লংমার্চ শুরু হবে। 

তিনি আরও বলেন, ‘আমি ওয়াজিরাবাদ থেকেেই (লাহোরে) এই লংমার্চের ভাষণ দেব এবং আগামী ১০ থেকে ১৪ দিনের মধ্যে আমাদের লংমার্চ রাওয়ালপিন্ডিতে পৌঁছাবে।  লংমার্চ সেখানে পৌঁছানোর পরে আমি তাতে যোগ দেব এবং নিজেই নেতৃত্ব দেব।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার লাহোরের কাছে পিটিআই প্রধান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে- যাতে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার প্রতিবাদে দেশটিজুড়ে ব্যাপক বিক্ষোভ করছেন পিটিআই নেতাকর্মীরা।

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit