রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

খেরসনে লুটপাট চালাচ্ছে রুশ বাহিনী: গার্ডিয়ান

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দখলকৃত ইউক্রেনের খেরসন অঞ্চলে রুশ বাহিনী ব্যাপক লুটপাট চালাচ্ছে বলে খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

খেরসনে ইউক্রেন ও রুশ বাহিনীর বড় ধরনের রক্তক্ষয়ী লড়াইয়ের জড়াচ্ছে খুব শিগগির।

তার আগে শহরটি থেকে অ্যাম্বুলেন্স, ট্রাক্টর ও প্রাইভেটকার চুরি করে নিয়ে যাচ্ছে রুশ বাহিনী।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, খেরসনের জাদুঘর থেকে ভাস্কর্য চুরি যাওয়ার মতোও ঘটনা ঘটছে।

চূড়ান্ত লড়াইয়ের আগে রাশিয়ার সেনারা লুট করা মূল্যবান জিনিসপত্র ডিনিপার নদী পেরিয়ে অন্যদিকে সরিয়ে নিচ্ছে। আর বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নামে জোরপূর্বক স্থানান্তরের অভিযোগ রয়েছে।

তবে অনেকে খেরসন ছাড়তে চাচ্ছে না। রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনীয় সেনাদের লড়াই দেখার অপেক্ষায় আছেন তারা।

খেরসনে একটা চাপা পরিস্থিতি তৈরি হয়েছে। দুই পক্ষ লড়াইয়ের জন্য ভারি অস্ত্র ও গোলাবারুদ মজুদ করছে বলে কয়েক দিন ধরে খবর পাওয়া যাচ্ছে।

 পরিস্থিতি বিবেচনায় দখলে নেওয়া খেরসনে ২৪ ঘণ্টার কারফিউ জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে মস্কোর সামরিক অভিযান শুরুর আগে খেরসনে প্রায় ৩ লাখ মানুষ বসবাস করতেন। তবে এখন কতজন বাসিন্দা রয়ে গেছে তার প্রকৃত হিসাব নেই কর্তৃপক্ষের কাছে।

ডিনিপার নদীর পশ্চিমতীরের নিয়ন্ত্রণ নিয়ে আসন্ন সপ্তাহগুলোতে রক্তক্ষয়ী লড়াইয়ের আশঙ্কা বাড়ছে। ২০১৪ সালে রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের প্রবেশপথ হিসেবে কাজ করে গুরুত্বপূর্ণ খেরসন শহর।

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit