রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

বাংলার মুকুটহীন সম্রাটের জন্মদিন

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১২৭ Time View

বিনোদন ডেস্ক : বাংলা সিনেমার মুকুটহীন সম্রাট অভিনেতা আনোয়ার হোসেনের জন্মদিন আজ রোববার। ১৯৩১ সালের এই দিনে জামালপুর জেলার মুরুলিয়া গ্রামের মিয়াবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। ‘নবাব সিরাজউদ্দৌল্লাহ’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে ‘বাংলার মুকুটহীন সম্রাট’ উপাধি পেয়েছিলেন এই অভিনেতা।

পাঁচ দশকের বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন আনোয়ার হোসেন। অভিনয় করেছেন পাঁচ শতাধিক সিনেমায়। হৃদয়গ্রাহী অভিনয়ে মুগ্ধ করেছিলেন দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা কোটি মানুষকে। নায়ক থেকে বাবা, দাদার চরিত্রে এসেও সমান মুগ্ধতা ছড়িয়েছেন।

বাংলা সিনেমার মুকুটহীন সম্রাট অভিনেতা আনোয়ার হোসেনের জন্মদিন আজ রোববার। ১৯৩১ সালের এই দিনে জামালপুর জেলার মুরুলিয়া গ্রামের মিয়াবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। ‘নবাব সিরাজউদ্দৌল্লাহ’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে ‘বাংলার মুকুটহীন সম্রাট’ উপাধি পেয়েছিলেন এই অভিনেতা।

পাঁচ দশকের বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন আনোয়ার হোসেন। অভিনয় করেছেন পাঁচ শতাধিক সিনেমায়। হৃদয়গ্রাহী অভিনয়ে মুগ্ধ করেছিলেন দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা কোটি মানুষকে। নায়ক থেকে বাবা, দাদার চরিত্রে এসেও সমান মুগ্ধতা ছড়িয়েছেন।

মঞ্চ নাটকে আনোয়ার হোসেনের দুর্দান্ত অভিনয় দেখে মুগ্ধ হন পরিচালক মহিউদ্দিন। সেই সুবাদে ১৯৬১ সালে মহিউদ্দিনের ‘তোমার আমার’ সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয়ের সুযোগ পান। তার অভিনয় নজর কাড়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের।

নায়ক চরিত্রে আনোয়ার হোসেনের আত্মপ্রকাশ ঘটে ‘সুর্যস্নান’ সিনেমা দিয়ে। যেটি নির্মাণ করেছিলেন সালাহউদ্দিন। এরপরই নায়ক তথা ইতিবাচক চরিত্রে আনোয়ার হোসেন পরিচিত হয়ে ওঠেন।

আনোয়ার হোসেনকে তারকাখ্যাতি এনে দিয়েছিল ১৯৬৭ সালের সিনেমা ‘নবাব সিরাজউদ্দৌলা’। বাংলার শেষ নবাবের জীবন অবলম্বনে নির্মিত এই সিনেমা দেশের সমস্ত প্রান্তে জনপ্রিয়তা লাভ করে। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য- ‘সূর্যস্নান’, ‘নবাব সিরাজউদ্দৌলা’, ‘জীবন থেকে নেয়া’, ‘জয় বাংলা’, ‘অরুণোদ্বয়ের অগ্নিসাক্ষী’, ‘লাঠিয়াল’, ‘পালঙ্ক’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘সখিনার যুদ্ধ’, ‘নাজমা’, ‘সূর্যগ্রহণ’, ‘সূর্যসংগ্রাম’, ‘দায়ী কে’, ‘সত্য মিথ্যা’, ‘নয়নমণি’, ‘ভাত দে’, ‘চাকর’, ‘অনন্ত ভালোবাসা’ ইত্যাদি।

আনোয়ার হোসেন ছিলেন প্রথম অভিনেতা, যিনি অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং একুশে পদক লাভ করেছিলেন। বর্ণাঢ্য জীবনে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং একবার আজীবন সম্মাননা পান তিনি। ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর ফেরার দেশে পাড়ি জমান খ্যাতিমান এই অভিনেতা।

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit