বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের চাঁদে পানির সন্ধানে শিগগিরই উড়াল দেবে ‘চাং’ই-৭’ হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি বুলবুলকে পেটারসন সিটি মেয়রের সম্মাননা প্রদান

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১০৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : যুক্তরাষ্ট্রে সফররত কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টেলিভিশন এর সিলেট প্রতিনিধি শাহজাহান সেলিম বুলবুল সাংবাদিকতায় অবদান রাখায় নিউজার্সি অঙ্গরাজ্যের পেটারসন সিটি মেয়র আন্দ্রে সায়েগ সম্মাননা প্রদান করেছেন। সম্প্রতি বিকাল ৬ টায় পেটারসন সিটির কার্যালয়ে মেয়র আন্দ্রে সায়েগ সাংবাদিক বুলবুল এর হাতে সম্মাননা পত্র তুলে দেন।সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্টের বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম কাউন্সিলম্যান এট লার্জ মোঃ ফরিদ উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটি নেতা আবুল কালাম, মামুন ইমতিয়াজ রসুল, হিমেল চৌধুরী, নাছির আলম, উসমান আহমদ, মোঃ ফরিদ আহমেদ প্রমুখ।

সম্মাননা প্রদানকালে সিটি মেয়র আন্দ্রে সায়েগ বলেন সমাজসেবা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশ উপকৃত হয়। তিনি সাংবাদিক বুলবুল’র সমাজসেবা মূলক কাজের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্রে তাঁকে স্বাগত জানান। কাউন্সিলম্যান এট লার্জ ফরিদ উদ্দিন বলেন, আমেরিকার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানরা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন,যাহা বাংলাদেশের সুনাম বৃদ্ধি হচ্ছে।

সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে দেশ ও দেশের মানুষের জন্য অনেক কিছু করা সম্ভব হবে। এর জবাবে রোটারিয়ান বুলবুল বলেন প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সুনাম বয়ে আনছেন,জাতী শ্রদ্ধার সাথে স্বরণ রাখবে। তাঁকে সম্মাননা প্রদান করায় মেয়র সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit