সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

নরসিংদীতে পারিবারিক কলহে গৃহবধূ খুনের অভিযোগ

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৯৫ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে লাভলী আক্তার (৩০) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার ভোরে উপজেলার মাহমুদপুর এলাকায় এই হত্যার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে গেছেন। রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত লাভলী আক্তার (৩০) রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের আমান উল্লাহর মেয়ে। অভিযুক্ত স্বামীর নাম সুজন মিয়া (৩৫)। 

তিনি একই উপজেলার মাহমুদপুর এলাকার মুজিবর রহমানের ছেলে। এলাকাবাসী জানায়, বিভিন্ন বিষয় নিয়ে গৃহবধূ লাভলী আক্তারের সাথে প্রায়ই ঝগড়া হতো তার শ্বশুর বাড়ির লোকদের। শনিবার দিবাগত রাত ১ টার দিকে তাদের মধ্যে কয়েকদফা ঝগড়া হয়। রোববার ভোরে অবারও ঝগড়ার শব্দ শুনতে পান প্রতিবেশিরা। সকালে লাভলী আক্তারের শোবার ঘরে গলা ও শরীরে ছুরির আঘাতপ্রাপ্ত অবস্থায় লাভলীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এই ঘটনার পর থেকেই লাভলী আক্তারের স্বামী সুজন মিয়াসহ শ্বশুর বাড়ির সবাই পলাতক রয়েছে এবং পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit