রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

দুর্গাপুরে জাতীয় সমবায় দিবস পালিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১৯০ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন’’এই প্রতিপাদ্যে নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীগনের আয়োজনে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার নানা আয়োজনে এ দিবস পালিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে সর্বস্তরের অংশগ্রহনে এক র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওসমান গনি তালুকদার, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক, আওয়ামীলীগ নেতা বিপ্লব মজুমদার, বাণী চক্রবর্তী, আদিবাসী নেতা পংকজ মারক সহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ। আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চার সমবায় সমিতি’কে সম্মাননা প্রদান করা হয়।

ইউএনও রাজীব বলেন, স্বাধীনতার ৫০বছরে স্বনির্ভরতার মাধ্যমে যুব-সমাজকে এগিয়ে নিয়ে আমাদের নতুন সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করছে সমবায় দপ্তর। সমবায়ে পুরুষদের পাশাপাশি আমাদের নারী শক্তিকে কাজে লাগাতে হবে। দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় রুপদিতে হলে নারীদের নানা প্রশিক্ষণ দিয়ে কর্মমুখি শিক্ষায় শিক্ষিত করে তুলতে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit