রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ‘ভবিষ্যতের সবচেয়ে মূল্যবান সম্পদ জ্বালানি বা এআই নয়, আস্থা’ ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে ১২টি পদক জিতল রাজশাহী তায়কোয়ানডো দোজাং জিবুতি থেকে ইয়েমেনগামী নৌকাডুবিতে শিশুসহ নিহত শতাধিক সুবর্ণচরে আসামি ছাড়তে ওসির বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ খুলনার সেই সাইফুলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. বিটু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ এআই মডেলগুলোতে বাংলা ভাষার উপস্থিতি বৃদ্ধি করতে হবে : ঢাবি উপাচার্য ঢাবি’র ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি

সিনিয়র সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : সিনিয়র সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী আমির খসরুর রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিকতা পেশায় আমির খসরুর দীর্ঘদিনের অবদান স্মরণীয় হয়ে থাকবে। ভয়েস অব আমেরিকাসহ বিভিন্ন গণমাধ্যমে কাজের মাধ্যমে তিনি সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা অঙ্গনে শূন্যতার সৃষ্টি হলো। বরাবরই তার লেখনি ছিল গণতন্ত্র, সত্য ও যুক্তির পক্ষে সোচ্চার।

প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দানে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিনিয়র সাংবাদিক আমির খসরু। মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসন্তান রেখে গেছেন এই সাংবাদিক।

 

 

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit