সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
দক্ষিণ চীন সাগর নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় মানবে না চীন কাতারের সাবেক আমির শেখ হামাদের নামাজে জানাজা অনুষ্ঠিত ২০ হাজার ফুট ওপরে ভাঙল উড়োজাহাজের জানালা, বাতাসে ছিটকে যাচ্ছিলেন বৃদ্ধ! খামেনির জানাজায় মুখোশ পরা রহস্যময় ব্যক্তির পরিচয় জানা গেল ইংল্যান্ডের বিপক্ষে কখনো খেলেননি মেসি তুলতে গিয়েছিলেন ৩ হাজার টাকা, অ্যাকাউন্টে দেখলেন ৭৬০ কোটি! নেপথ্যে কী? হরমুজ প্রণালী দিয়ে চলাচলে ইরানের সতর্কতা ভারতে মাস্ক পরে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিল কন্ডাক্টর হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য খোলা: দাবি ট্রাম্পের ট্রাম্প-নেতানিয়াহুর কপালে বন্দুকের নিশানা, ১৩ বিশ্বনেতার প্রতি প্রতিশোধের বার্তা ইরানের

সামান্থার পর বিরল রোগে আক্রান্ত আরেক বলিউড অভিনেতা

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১০৫ Time View

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী চলচ্চিত্রে সারাজাগানো অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আক্রান্ত হয়েছেন এক বিরল রোগে। যেটা কয়েক মাস আগে জানিয়েছেন চিকিৎসকরা। এবার জানা গেল বিরল রোগে আক্রান্ত হয়েছেন অভিনেতা বরুণ ধাওয়ান। 

অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ভেস্টিবুলার হাইপোফাংশন রোগে আক্রান্ত তিনি। 

করোনা পরবর্তী সময়ে ফের একবার নিজেকে প্রমাণ করবার ইঁদুর দৌঁড়ে সবাই শামিল হয়ে পড়েছে, ‘যুগ যুগ জিও’র প্রচারে নিজেকে এমনভাবে উজাড় করে দিয়েছিলেন তিনি যেন ‘নির্বাচনি প্রচার চলছে। 

রাজ মেহতা পরিচালিত কমেডি ড্রামা ‘যুগ যুগ জিও’-তে বরুণ ছাড়াও দেখা মিলেছিল কিয়ারা আদভানি, নীতু কাপুর ও অনিল কাপুরের। ২০২২ সালে মুক্তি পাওয়া অন্যতম হিট বলিউড ছবি এটি। বক্স অফিসে ১৩৫ কোটির ব্যবসা করেছে ‘যুগ যুগ জিও’। 

ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে করোনা পরবর্তী সময় নিয়ে বরুণ বলেন, যেই মুহূর্তেই আমারা দরজা খুললাম আবার সেই ইঁদুর দৌঁড়ে ঝাঁপিয়ে পড়লাম। 

তবে আপতত সব কাজ বন্ধ করে দিয়েছেন বরুণ। কারণ হিসাবে অভিনেতা জানান- তার শারীরিক পরিস্থিতির কথা। তিনি বলেন, আমি জানতাম না আমার সঙ্গে কী ঘটছে। আমার একটা সমস্যা দেখা দিয়েছে, যেটাকে বলে ভেস্টিবুলার হাইপোফাংশন। মূলত এ রোগে আপনার শরীরের ব্যালেন্স বজায় রাখতে সমস্যা হয়। তার মধ্যেই আমি মারাত্মক পরিশ্রম করে ফেলেছি। কারণ আমরা সবাই দৌঁড়াচ্ছি, কেউ জানতে চাইছে না কেন। আমাদের সবার এখানে থাকবার একটা নির্দিষ্ট কারণ রয়েছে, আমি সেই কারণটা খোঁজার চেষ্টা করছি। আশা করছি, মানুষ নিজেরটা খুঁজে নেবে। 

উল্লেখ্য, ভেস্টিবুলার সিস্টেমে গোলমাল হলেই ভার্টিগোর সমস্যা দেখা যায়। যে কোনো সময় শরীরের ভারসাম্য খারাপ হতে পারে। যে সব স্নায়ু দেহের ভারসাম্য রক্ষা করে, তা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের এই অংশ (ভেস্টিবুলার সিস্টেম)। বরুণের এ সিস্টেমে খারাপ অবস্থা দেখা দিয়েছে।  

কিউএনবি/অনিমা/০৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit