সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

নরসিংদীতে আসামী গ্রেপ্তার করতে গিয়ে কনস্টেবলের মৃত্যু

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ২১৪ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর পলাশে আসামী গ্রেপ্তার করতে গিয়ে তৌফিকুল ইসলাম (৫৩) নামে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালীর পূর্বপাড়া গ্রামে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেপ্তারের সময় শ্বাসকষ্ট জনিত কারণে তার মৃত্যু হয়।কনস্টেবল তৌফিকুল ইসলাম নেত্রকোণার বারাহাট্টা থানা এলাকার মৃত মো. শহিদ উদ্দিনের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে পলাশ থানায় কর্মরত ছিলেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে পলাশ থানাধীন চরসিন্দুর এলাকায় স্পেশাল-৩ রণপাহাড়া ডিউটি করছিলেন কনস্টেবল তৌফিকুল ইসলাম। ভোর রাত ৪ টা ২৫ মিনিটের দিকে এএসআই আবুল কাশেম ও তৌফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স গজারিয়া ইউনিয়নের ইছাখালীর পূর্বপাড়া গ্রামের এক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করতে গেলে হঠাৎ করেই তার শ্বাসকষ্ট দেখা দেয়।

এসসময় তাকে দ্রুত পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৌফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।পরে সকাল ১২ টা ৩০ মিনিটের দিকে পলাশ থানা চত্বরে তৌফিকুল ইসলামের জানাজা নামাজ শেষে ও নরসিংদী জেলা পুলিশ লাইন্সে ১ টা ৪৫ মিনিটের দিকে তার ২য় জানাজার নামাজ শেষে তৌফিকুল ইসলামের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কিউএনবি/অনিমা/০৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit