ডেস্ক নিউজ : বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচি ও আলীকদমে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগের বিজ্ঞপ্তিতে ৪ নভেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞার কথা বলা হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাসী দমনে যৌথ বাহিনীর অভিযান চলমান থাকায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে বান্দরবানের পর্যটনসমৃদ্ধ চারটি উপজেলায় দেশি-বিদেশি সব ধরনের পর্যটকের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে হয়েছে।
কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৫