শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

মনিরামপুরে পুলিশের অভিযান এক কেজি গাজাসহ এক নারী আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২৮০ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে পুলিশ বৃহস্পতিবার অভিযান চালিয়ে এক কেজি গাজাসহ পারভীনা বেগম(৩৫) নামে এক নারীকে আটক করেছে। পারভীনা অভয়নগর উপজেলার সিঙ্গাড়ী গ্রামের রাজু মোল্যার স্ত্রী। পুলিশের দাবি পারভীনা ও তার স্বামী রাজু মোল্যা আন্ত:জেলা মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্য। পুলিশ পারভীনার নামে মাদকদ্রব্য আইনে একটি মামলা করে আদালতে চালান দিয়েছে।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, পারভীনা ও তার স্বামী রাজু মোল্যা দীর্ঘদিন ধরে অভয়নগর সহ বিভিন্ন এলাকায় জমজমাট মাদক ব্যবসা করে আসছিলেন। রাজুর নামে অভয়নগরসহ বিভিন্ন থানায় অন্তত: চারটি মামলা রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে পারভীনা ও তার স্বামী বেনাপোল থেকে মাদক নিয়ে ট্রেকারে চড়ে মনিরামপুর হয়ে অভয়নগরের উদ্দেশ্যে রওনা হয়।

এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সকাল ১১ টার দিকে সদর ইউনিয়নের ফতেয়াবাদ গ্রামের মোড়ে অবস্থান করে। এক পর্যায়ে মনিরামপুরগামী একটি ট্রেকারে তল্লাশি চালিয়ে পারভীনাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী চালিয়ে এক কেজি গাজা উদ্ধার করা হয়। অবশ্য এ সময় তার স্বামীকে পুলিশ আটক করতে পারেনি। এ ব্যাপারে থানায় পারভীনার নামে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit