রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

বিশেষ দিনে মৌসুমীকে চমকে দিলেন সানী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১৩১ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী প্রিয়দর্শিনী মৌসুমী। ০৩ নভেম্বর (বৃহস্পতিবার) তার জন্মদিন। আর এ দিনটির কথা কখনও ভুলে যান না স্বামী চিত্রনায়ক ওমর সানী। সব সময়ই প্রিয় মানুষটিকে চমকে দিতে চেষ্টা করেন অভিনেতা। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাসায় রাত ১২টায় কেটেছেন কেক। মৌসুমীকে চমকে দিতে দিয়েছেন উপহার।
 
রাতে চিত্রনায়ক ওমর সানী তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, ‌‘রাতে শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, আল্লাহ সুবহানাতায়ালা তোমাকে সুস্থ রাখুন, পরিবার নিয়ে ভালো রাখুন। তোমার জন্মদিনে সবার মাঝে আমিও একজন ভালোবাসার মানুষ, সবাই দোয়া করবেন ওর জন্য। শুভ জন্মদিন মৌসুমী।’

৯০-এর দশকে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় জনপ্রিয় অভিনয় শিল্পী মৌসুমীর। প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। এরপর ‘দোলা’, ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’ ও ‘স্নেহ’ চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি ও তারকা খ্যাতি লাভ করেন। এখন পর্যন্ত তিনি অভিনয় করেছেন শতাধিক চলচ্চিত্রে। 

অভিনয় জীবনে তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মৌসুমী। জাতীয় পুরস্কার পাওয়া সিনেমাগুলো হচ্ছে- ‘মেঘলা আকাশ’, ‘তারকাটা’ ও ‘দেবদাস’। এ ছাড়া, বহুবার পেয়েছেন বাচসাস পুরস্কার। পাশাপাশি আরও অনেক পুরস্কার পেয়েছেন তিনি।

কিউএনবি/অনিমা/০৩.১১.২০২২/দুপুর ২.১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit