রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

…সেই সময় থেকেই সামান্থাকে ভালবাসি: বিজয় দেবরাকোন্ডা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১০১ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় তারকা বিজয় দেবরাকোন্ডা ও সামান্থা রুথ প্রভু। বর্তমানে দুজনেই দক্ষিণী ছবির গণ্ডি পেরিয়ে পাড়ি দিয়েছেন বলিউডে। ইতোমধ্যে বিজয় তার বলিউড অভিষেকও সেরে ফেলেছেন। ‘লাইগার’ ছবির হাত ধরে বলিউডে অভিষেক হয় বিজয়ের। তবে দক্ষিণে তার ছবি ব্লকবাস্টার হলেও বলিউডে প্রথম ছবিতেই ব্যর্থতার মুখ দেখতে হয়েছে বিজয়কে। 

অন্যদিকে ‘ও আন্তাভা’ গানের সাফল্যের পর শোনা যাচ্ছে বলিউড পরিচালকদের পছন্দের নায়িকা হয়ে উঠেছেন সামান্থা। দিন দিন যেন বেড়েই চলেছে সামান্থার অনুরাগীর সংখ্যা। আর এই সামান্থার অসংখ্য অনুরাগীর মধ্যে অন্যতম একজন বিজয় দেবরাকোন্ডা। তারকা নিজেই বিভিন্ন সময় সামান্থার প্রতি নিজের অনুরাগের কথা স্বীকারও করেছেন। এবার প্রকাশ্যে নিজের ভালবাসার কথা জানালেন বিজয়!

যদিও বিটাউনের সারা আলি খান থেকে জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডে সকলেই বিজয়ে মশগুল। সেই সাথে রাশমিকা মান্দানার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন রয়েছেই। এবার সকলকে চমকে দিয়ে সামান্থার প্রতি নিজের ভালবাসা জাহির করলেন বিজয়। সামান্থার আসন্ন ছবি যশোদার ট্রেলার নিজের টুইটারে শেয়ার করে ভালবাসায় ভরিয়ে দেন নাগা চৈতন্যের প্রাক্তন স্ত্রীকে।

কোনও রকম রাখঢাক না রেখেই বিজয় সামান্থার উদ্দেশ্যে লেখেন, “যখন কলেজে পড়ি সেই সময় থেকেই সামান্থাকে ভালবাসি। যদিও সেই সময় অনেকটাই ছোট, সেই প্রথম সামান্থাকে বড় পর্দায় দেখা। এখন জীবনে যা কিছু করেছে তার জন্য আমি ওকে ভীষণ শ্রদ্ধা করি।” বিজয় তার টুইটে সামান্থাকে আসন্ন ছবি যশোদার জন্য শুভেচ্ছাও জানান।

১১ নভেম্বর মুক্তি পেতে চলেছে সামান্থা রুথ প্রভুর আসন্ন ছবি যশোদা। এই ছবিতে সারোগেট মাদারের চরিত্রে দেখা যাবে সামান্থা রুথ প্রভুকে। আদ্যোপান্ত একটি নারীকেন্দ্রিক ছবি। হিন্দিসহ পাঁচটি ভাষায় মুক্তি পাবে সামান্থার ‘যশোদা’।

কিউএনবি/অনিমা/০৩.১১.২০২২/সকাল ১১.৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit