রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

‘নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়াকে আইনি কাঠামোয় ফিট হতে হবে’

Reporter Name
  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১৩৪ Time View

ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাইলে তাকে আইনি কাঠামোয় ফিট হতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বুধবার নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমন ইঙ্গিত করেন তিনি।

খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সিইসির মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, আপনি দাঁড়াবেন বা যিনি দাঁড়াবেন আমরা আইনানুগভাবে দেখবো। আমাদের তো কিছু আইনি কাঠামো আছে, ম্যাট্রিক্স (ছাঁচ) আছে যে আপনি দাঁড়াতে চাইলে আপনাকে সে ম্যাট্রিক্সের মধ্যে ফিটিং (খাপ খাওয়া) করতে হবে। ওই দিক থেকে অবস্থানটা কী হবে, আমরা এখনও জানি না। এ বিষয়ে আমরা কোনো মন্তব্যই করতে চাই না।

তিনি যদি মনোনয়নপত্র দাখিল করেন, তখন কী হবে-এমন প্রশ্নের জবাবে সাবেক এ আইন সচিব বলেন, মনোনয়নপত্র দাখিল করলে তখন সেটা দেখা যাবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তো তিনি মনোনয়নপত্র দাখিল করেছিলেন কিন্তু বাতিল হয়েছিল, বিষয়টি সাংবাদিকরা তুলে ধরলে সিইসি বলেন, আমরা তো বলেছি যে আইনানুগভাবে পরীক্ষা করে দেখবো। যদি আদৌ প্রয়োজন পড়ে আমরা আইনানুগভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখবো।

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন। সাজাপ্রাপ্ত হওয়ার কারণ দেখিয়ে রিটার্নিং কর্মকর্তারা তার তিনটি মনোনয়নপত্রই বাতিল করেন। পরে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হলে সেটিও খারিজ করে দেন তৎকালীন কেএম নূরুল হুদা কমিশন। ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি।  
বুধবার অনুষ্ঠিত স্থানীয় সরকারের শতাধিক নির্বাচনের বিষয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, সহিংসতা, ভোটাচুরি বা কারচুপি- এ ধরনের কোনো দৃশ্য আমরা দেখিনি। কোনো অভিযোগও পাইনি। আমরা এখানে পৌরসভার চারটা মনিটরিং করেছি।

তিনি আরও বলেন, আমাদের নির্বাচন কেন্দ্রে ও ভোটের এলাকায় প্রচুর লোক লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছেন। আমার কাছে মনে হচ্ছে এটা একটা সংস্কৃতি, যে ভোটাররা সংযমের সঙ্গে, ধৈর্যের সঙ্গে অনেক সময় দাঁড়িয়ে ভোট দিয়েছেন। এটা একটা শুভ লক্ষণ। এটা যদি ধরে রাখা যায়, তাহলে আগামীতেও এটা কাজে দেবে।  এখন একটা ভোটের পরিবেশ আছে। এটাই আমাদের উদ্দেশ্য। আজকের মতো ৫ নভেম্বর অনুষ্ঠেয় ফরিদপুর-২ আসনের ভোটও আমরা মনিটর করবো।

গাইবান্ধার বন্ধ ঘোষিত নির্বাচন নিয়ে সিইসি বলেন, অনিয়ম তদন্তের প্রতিবেদন দুদিন হলো পেয়েছি। ওটা নিয়ে আমরা বসতে পারিনি। কাজেই কিছুই এখনও বলতে পারবো না। ওটা আলাদা করে দেখতে হবে। পরে নিজেদের মধ্যে আলোচনা করে আপনাদের বিস্তারিত জানাতে পারবো।

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit