শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

‘আরব ভূমিতে অবশ্যই ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটাতে হবে’

Reporter Name
  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আরব ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য তেল আবিবেরবিবৈর ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত কাতারের স্থায়ী প্রতিনিধি শেইখা আলিয়া আহমেদ বিন সাইফ আলে সানি। 

তিনি বলেন, সমস্ত ফিলিস্তিনি ভূখণ্ড, সিরিয়ার মালভূমি এবং লেবাননের সেবা খামার এলাকা থেকে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটাতে হবে এবং স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে হবে। গতকাল মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর ব্রিফিং দেয়ার সময় আলে সানি এসব কথা বলেন।

তিনি অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরে অবৈধ ইহুদি বসতি স্থাপন দ্রুত বন্ধ, ফিলিস্তিনিদের দেশে ফেরার অধিকার এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র গঠনের ওপর জোর দেন।

কাতারের এ কূটনীতিক জোর দিয়ে বলেন, ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব অবসানের শ্রেষ্ঠ উপায় হচ্ছে দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতা করা।

শেইখা আলিয়া বলেন, ফিলিস্তিন-ইসরায়েল-দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে পবিত্র আল-কুদস। ঐতিহাসিক এই স্থাপনার কোনো রকমের ক্ষতি এবং এর মর্যাদা মুছে ফেলার ক্ষেত্রে ইসরায়েলের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। সূত্র : পার্সটুডে।

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit