শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ কুইন সুলিভান ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে॥ ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ সীমান্তে বিজিবির অভিযানে,মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি আটক রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ষড়যন্ত্র: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার,পরিবারের দাবি হত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১৫১ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে মরিয়ম বেগম মুক্তা (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের এমদাদ আলী মুহুরী বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ ওই ইউনিয়নের সংযুক্ত আরব আমিরাত প্রবাসী জাহিদ হোসেনের স্ত্রী। পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ মুক্তা গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে স্বামীর বাড়িতে বসত ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে নিহতের পরিবারের অভিযোগ স্বামীর পরিবারের সদস্যরা তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। এ ঘটনায় নিহতের মা তার মেয়েকে হত্যার অভিযোগে এনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।  

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো.আওলাদ হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপের প্রস্তুতি চলছে।

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৫
 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit