শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

পথ অবরোধ বলসোনারো অনুগত লরি চালকদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনের ফলাফল নিশ্চিত হওয়ার পর হেরে যাওয়া সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থক এবং অনুগত লরি চালকরা রাস্তা আটকে দিয়েছে। ব্রাজিলের মাত্র দুটি প্রদেশ বাদে সব স্থান থেকেই রাস্তা আটকে দেওয়ার খবর এসেছে। এরই মধ্যে যাতায়াতে বিঘ্নসহ খাদ্য সরবরাহ চেইনে প্রভাব ফেলেছে তা। ব্রাজিলের নির্বাচনে স্বল্প ব্যবধানে চরম ডানপন্থী বলসোনারোকে হারিয়ে বিজয়ী হয়েছেন বামপন্থী লুইজ ইনাসিও লুলা ডা সিলভা।

লুলা মোট ভোট পেয়েছেন ৫০.১ শতাংশ। অন্যদিকে, বলসোনারো পেয়েছেন ৪৯.১ শতাংশ। মঙ্গলবার পর্যন্ত পরাজয় স্বীকার বা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানানো কোনোটাই করেননি চরম ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট বলসোনারো। তবে ফলাফলকে কেন্দ্র করে স্পষ্ট বিভক্তি দেখা দিয়েছে দেশটির জনসাধারণের মধ্যে। লুলার ২০২৩ সালের ১ জানুয়ারি শপথ নেওয়ার কথা রয়েছে। তবে তার আগে বিদায়ী প্রেসিডেন্ট ক্ষমতা হস্তান্তরের জন্য নির্ধারিত সময়ে পরিস্থিতি জটিল করে তুলতে পারেন বলে শঙ্কা রয়েছে।

নির্বাচনী ফলাফল ঘোষণার পরপরই বলসোনারো সমর্থক লরি চালকরা দেশজুড়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে থাকেন। ব্রাজিলের কেন্দ্রীয় মহাসড়ক পুলিশ স্থানীয় সময় সোমবার রাত নাগাদ অন্তত ৩৪২টি এরকম ঘটনার খবর জানিয়েছে। জানা গেছে, দেশটির দক্ষিণাঞ্চলেই সবচেয়ে বড় প্রতিবাদগুলো হচ্ছে। বলসোনারো প্রশাসন ক্ষমতায় থাকার সময় ডিজেলের দাম কম থাকায় সুবিধা পেয়েছিলেন লরি চালকরা।

সোমবার তাৎক্ষণিকভাবে রাস্তা থেকে প্রতিবন্ধকতা সরাতে পুলিশকে নির্দেশ দেন সুপ্রিম কোর্টের বিচারক আলেক্সান্দ্রে দে মোরায়েস। মঙ্গলবারও রাস্তায় প্রতিবন্ধকতা থাকলে তার প্রত্যেকটির জন্য এক লাখ ব্রাজিলিয়ান রিয়েল করে জরিমানা করা হবে বলেও সতর্ক করেছেন তিনি।

এদিকে বলসোনারোর সঙ্গে সোমবার দেখা করতে ব্রাসিলিয়ায প্রেসিডেন্ট প্রাসাদে যান তার উপদেষ্টা এবং ভাইস প্রেসিডেন্ট পদের সহ প্রতিযোগী। কিন্তু বলসোনারো তাদের সঙ্গে দেখা করেছেন কি না বা কি নিয়ে তাদের মধ্যে আলাপ হয়েছে তা পরিষ্কারভাবে জানা যায়নি। নির্বাচনী প্রচারণাকালে বলসোনারো বলেছিলেন, ‘শুধু ঈশ্বরই’ তাঁকে ক্ষমতা থেকে সরাতে পারবে।

সূত্র: বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit